
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের চলমান শাটডাউন কর্মসূচির কারণে ডিফেন্স (অনার্স ফাইনাল ইয়ারে জমা দেওয়া থিসিস পেপারের প্রেজেন্টেশন কোর্স) বন্ধ হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। পূর্বনির্ধারিত ডিফেন্স চালুর দাবি তুলছেন তাঁরা। একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তাঁরা। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অচলাবস্থা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
আজ মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের কম্বাইন্ড ২০১৯-২০ সেশনের (সেকশন এ) শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে জড়ো হন। পরে তাঁরা নির্ধারিত ডিফেন্স কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় ভবনের ভেতরে অবস্থানরত কয়েকজন শিক্ষক সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়েন।
শিক্ষার্থীরা জানান, তাঁদের ব্যাচের প্রায় ২৫ জনের ডিফেন্স ইতিমধ্যে সম্পন্ন হলেও অন্য শিক্ষার্থীদের ডিফেন্স মাঝপথে বন্ধ হয়ে যায়। এতে সেশনজট, ইন্টার্নশিপ ও ভবিষ্যৎ পেশাগত কার্যক্রম নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা। দ্রুত ডিফেন্স কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে দ্রুত স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে এনে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।
জানা যায়, ১১ মে স্থানীয় যুবদল নেতা-কর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষক সব ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। তবে পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার নির্দেশনা জারি করা হয়। শিক্ষকদের শাটডাউন এবং প্রশাসনের ঘোষণার মধ্যে সাংঘর্ষিক অবস্থানের কারণে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হয়।
কম্বাইন্ড ২০১৯-২০ সেশনের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ডিফেন্স কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু হঠাৎ শাটডাউনের কারণে মাঝপথে সবকিছু বন্ধ হয়ে গেছে। এতে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
এ বিষয়ে এএনএসভিএম অনুষদের ডিন ড. খোন্দকার জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে চলমান শাটডাউনের কারণে ডিফেন্স কার্যক্রম স্থগিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তবে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া গেছে।’

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কৌশলে জমির চৌহদ্দি (সীমানা) পরিবর্তন করে সরকারি খাস জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে মিলন কান্তি দাশের বিরুদ্ধে। জালিয়াতির মাধ্যমে সীমানা বাড়িয়ে উচ্ছেদের উদ্দেশ্যে আদালতে মামলা করেন তিনি। মামলায় মিলন হেরে যান।
৫ ঘণ্টা আগে
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। সোমবার (২৯ জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশন
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার বক্সআলী মৌলভীবাড়ির সামনে থেকে স্থান
৭ ঘণ্টা আগে
ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গোলপুকুর পাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে গ্যাস ছড়িয়ে
৮ ঘণ্টা আগে