
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে ও দুটি ককটেল উদ্ধার করা হয়।
গতকাল রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের পুলঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান বলেন, ইউনিয়নের ওয়ার্ড কার্যালয়ে শান্তি সমাবেশের প্রস্তুতি চলছিল, হঠাৎ বিকট শব্দে আমাদের লোকজন ছোটাছুটি শুরু করেন। তখন একের পর এক ককটেল মারতে থাকে বিএনপির সন্ত্রাসীরা এবং যাওয়ার সময় অফিসের চেয়ার ও মালামাল ভেঙে ফেলে রেখে যায়।
অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রহমান ফরাজী বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের একটা ট্রেন্ড হয়ে গেছে কোনো কিছু হলেই বিএনপির ওপর দায় চাপানো। গতকাল এ রকম কোনো ঘটনার সঙ্গে আমাদের নেতা-কর্মীরা জড়িত ছিল না। উল্টো আমাদের চার নেতা-কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। গ্রেপ্তারের দায় এড়াতে তারা এ নাটক সাজিয়েছে।’
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, এ বিষয়ে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ সময় কার্যালয়ের ভেতর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে ড্যামেজ করা হয়েছে। বাইরে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে যার অংশবিশেষ পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। মামলাসহ সকল আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গতকাল রোববার রাঙ্গাবালী বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪ নেতা-কর্মীকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় ভাঙচুর ও অরাজকতার অভিযোগে মামলা রয়েছে।

অভিযানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মেয়র বলেন, ‘যেহেতু আমি নিজের ব্যানার খুলে ফেলেছি, কাজেই অন্যদের ব্যানারও অবশ্যই খুলে ফেলা হবে। যাঁরা ব্যানার লাগিয়েছেন, তাঁরা যদি নিজেরাই নিজেদের ব্যানার খুলতে পারেন, তাহলে আরও অনেক ভালো হবে এবং এটা আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে।’
২১ মিনিট আগে
হত্যাচেষ্টা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার তাঁকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
২৭ মিনিট আগে
ঈদের ১১ দিন পরও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মানবিক সহায়তার নগদ ১০ লাখ টাকাসহ শাড়ি-লুঙ্গি বিতরণ না করার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলার সর্বত্র চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
৩৬ মিনিট আগে
ভুক্তভোগীরা জানান, কয়েক মাস ধরে খুলনার রূপসা থানার চর রূপসা গ্রামের রোকন হাওলাদারের ছেলে মুসফিকুর রহমান ইমন (২০), রামনগর গ্রামের ইসরাফিল মোল্লার ছেলে রাকিব হাসান (১৯), রাজশাহী সিটি করপোরেশনের চন্দ্রিমা থানার হাফিজুল খাঁ (৪৫) এবং ঢাকা জেলার সাভারের বাবুল আহমেদের ছেলে পলাশ হোসেন (২৮) লিবিয়ায় জিম্মি
৪০ মিনিট আগে