পঞ্চগড়ে বিএনপির গণমিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় নিহত আব্দুর রশিদ আরেফিনের বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জানালেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি পঞ্চগড জেলা আওয়ামী লীগের সভাপতিও। আরেফিন তাঁর পাশের গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার বিকেলে মন্ত্রী তারা ইউনিয়নের পাথরাজ চন্দনপাড়া গ্রামে আরেফিনের বাড়িতে যান। একই ইউনিয়নের মহাজনপাড়া গ্রামে মন্ত্রীর বাসভবন।
সেখানে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিএনপির নেতা আরেফিনের মৃত্যুর কারণ নিয়ে মন্ত্রী চিকিৎসক ও পরিবারের বরাত দিয়ে বলেন, ‘তাঁর মৃত্যু পুলিশের আক্রমণে হয়নি। সে আগে থেকেই হৃদ্রোগে আক্রান্ত ছিল। ২০১৬ সালে ভারতে হৃদ্রোগ বিশেষজ্ঞ দেবি শেঠি পরিচালিত হাসপাতালে সে বাইপাস সার্জারি করায়। তার সতর্কভাবে চলার দরকার ছিল। কিন্তু সে বিভ্রান্ত হয়ে পরিবারের কথা না ভেবে বিএনপির কর্মসূচিতে অংশ নেয়।’
মন্ত্রী আরও বলেন, ‘আগে থেকে অসুস্থ থাকায় সেখানে দৌড়াদৌড়ির মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সমালোচনা করে মন্ত্রী সুজন বলেন, ‘তিনি তো তাঁর (আরেফিন) পরিবারের সঙ্গে কথা বলেছেন। তার পরও কীভাবে বলেন, পুলিশের আঘাতে বা হামলায় তাঁর মৃত্যু হয়েছে?’
মন্ত্রী আরেফিনের স্ত্রী ও সন্তানকে সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা, জেলা জজকোর্টের পিপি আমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, মন্ত্রীপুত্র ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর পঞ্চগড়ে বিএনপি গণমিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার শেল ছোড়ে। ঘটনাস্থলে আব্দুর রশিদ আরেফিন মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে নিয়ে আসার পর প্রেমিক পালিয়ে যাওয়ার ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জে প্রেমিকের বাড়িতে টানা সাত দিন ধরে অনশন করছেন ১৯ বছর বয়সী এক কলেজছাত্রী। তবে বিচারে সাড়া না দিয়ে প্রেমিকের পরিবার তাঁর ওপর শারীরিক নির্যাতন ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে...
৩৭ মিনিট আগে
বগুড়ার সোনাতলায় ডোবা থেকে আব্দুর রহমান (১৫) নামে এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোরটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।
৪১ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগরে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার অপর দুজন হলেন আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪৫) ও পালিত কন্যা ইতি আক্তার (১৮)।
১ ঘণ্টা আগে
সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, গণমাধ্যমে ছয়জনের মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। মৃতের তালিকায় জাহানারা বেগমের নাম থাকলেও তিনি জীবিত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, আগুনের আতঙ্কে দুজনের মৃত্যু হয়েছে। অন্য দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন।
১ ঘণ্টা আগে