
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে দ্রুত গতির মোটরসাইকেল ধাক্কা দেওয়া বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আজ বুধবার ভোরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটনহারি এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এক মোটরসাইকেলে চারজন ছিল।
নিহতেরা হলেন—বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলী (৫৫) ও তাঁর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫), একই গ্রামের আমীন শেখ (৪৮)। এ সময় নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫) আহত হন। আহত সালেকুল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন বলেন, বোদা উপজেলা থেকে একই মোটরসাইকেলে চারজন আসছিলেন দ্রুতগতিতে। সম্ভবত দ্রুতগতির কারণে চালক আমিন নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাক্টরে মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তোহিদুল ইসলাম ও আমিন শেখ।
আহত আলমাসকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হতাহতরা এক স্বজনের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন বলে জানান ওসি।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে গাছ ভর্তি ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক্টরচালক পালিয়ে গেছেন। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
৪ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি-কাটাখালী বাণিজ্যিক খালের ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে ডুবি থেকে কাটাখালীর একমাত্র প্রধান সড়ক এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পুল বা সাঁকো। প্রায় এক দশক ধরে চলমান এ ভাঙনে এলাকার যোগাযোগব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। খালের তীব্র ভাঙনে ইতিমধ্যে কয়েক শ একর ফসলি
৬ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা সংস্কারের কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগে সংবাদ প্রকাশের এক দিন পরই কাজ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের কাজ শুরু করেন সংশ্লিষ্টরা।
১১ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির দায়ের কোপে দুই পুলিশ কর্মকর্তা (অফিসার) আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শুক্রবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে