পঞ্চগড়ে বিক্ষুব্ধ জনতা আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) লোকদের বাড়িতে অগ্নিসংযোগের ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ ঘটনায় আহমদিয়া সম্প্রদায়ের অন্তত ২৫ জন আহত হয়েছে।
আজ সোমবার (৫ আগস্ট) বিকেলে শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে মুহূর্তেই আহম্মদনগরের অর্ধশত পরিবারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ আহত হয় ২০ থেকে ২৫ জন আহমদিয়া। পরে সেনাবাহিনী তাঁদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে ২০২৩ সালের ২ ও ৩ মার্চ আহমদিয়াদের ওপর হামলার ঘটনায় ৩৩টি মামলায় আসামি করা হয়েছে অন্তত ১০ থেকে ১২ হাজার মানুষকে। সেই ঘটনায় দুই জন নিহত হয়েছিল। মামলার আসামিরাই এই হামলা করেছেন বলে অনেকে ধারণা করছেন।
আহমদিয়া সম্প্রদায়ের আহত সুমন আহমদ বলেন, আমরা কী দোষ করেছি! বারবার আমাদের ওপর হামলা করা হচ্ছে। আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা যাকে যখন পেয়েছে আঘাত করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অন্তত ২০ থেকে ২৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, আহম্মদনগরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিজিবি ও সেনাবাহিনী কাজ করছে। এখনো পরিস্থিতি শান্ত নয়। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ জগবন্ধু এলাকায় মেঘনা নদীতে জেগে উঠেছে বড় একটি চর। চরের উর্বর মাটিতে গজিয়েছে সবুজ ঘাস। সেই চর দেখে আবার নিজেদের হারানো জমি ফিরে পাওয়ার আশা করছেন একসময়ের নদীভাঙনের শিকার কৃষকেরা।
১ ঘণ্টা আগে
‘এই চর আমরা হাতছাড়া হতে দেব না’—শীতলক্ষ্যা-ব্রহ্মপুত্রের মিলনস্থলে জেগে ওঠা ধাঁধার চর নিয়ে এমনই ক্ষোভ স্থানীয়দের। তাঁদের জীবিকা, কৃষি উৎপাদন, গবাদিপশু পালন ও পাখির আবাসস্থল এই চরে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বৃহত্তম বাণিজ্যকেন্দ্র রেয়াজউদ্দিন বাজারে অবৈধভাবে আসা ও নকল সিগারেটের ব্যবসার পরিধি বাড়ছে। ১০ থেকে ১৫ বর্গফুটের একেকটি দোকানে দিনে ৩-৪ লাখ টাকার বেচাকেনা হচ্ছে। গোয়েন্দা পুলিশ ও কাস্টমস প্রায় সময় অভিযান চালিয়ে জব্দ করছে বিপুল পরিমাণ অবৈধ ও নকল সিগারেট। তবে এরপরও থেমে নেই ব্যবসা।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক সংকট প্রকট হয়ে উঠেছে। জেলার ৭০৭টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে ৪ হাজার ৭৫৩টি। কর্মরত আছেন ৪ হাজার ১৪৮ জন। পদের বিপরীতে ৬০৫ শিক্ষক কম।
৩ ঘণ্টা আগে