
পঞ্চগড়ে বেড়েছে কুয়াশা ও শীতের তীব্রতা। আজ রোববার (৭ ডিসেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
কয়েক দিন ধরে ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করা তাপমাত্রা শনিবার থেকে আরও কমে যায়। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫, শুক্রবার ১২, বৃহস্পতিবার ১২ দশমিক ৫, বুধবার ১২ দশমিক ২ ও মঙ্গলবার ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি।
রোববার ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা পড়ে। হেডলাইট জ্বালিয়েও সামনে দেখা যাচ্ছিল না। ফলে প্রয়োজন ছাড়া মানুষের চলাচল ছিল কম। অনেকেই গরম কাপড় জড়িয়ে কাজে বের হলেও অনেকে ঠান্ডায় ঘরে অবস্থান করতে বাধ্য হন।
ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী হানিফ পরিবহনের চালক মো. সামিউল ইসলাম বলেন, ‘ভোরে এমন কুয়াশা পড়ে যে গাড়ির লাইটও ব্যাক করে আসে। রাস্তার লাইন দেখা যায় না। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে গতি অর্ধেক কমিয়ে চালাতে হয়।’
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় শীতজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। সর্দি–কাশি, জ্বর, অ্যালার্জি ও শ্বাসকষ্টে বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের ভিড় দেখা যাচ্ছে হাসপাতালে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। বাতাসে আর্দ্রতা ৯৯ শতাংশ।’

নেত্রকোনা আদালত এলাকা থেকে রাকিবুল ইসলাম (৩২) নামের এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অপহৃত যুবককে এখনো উদ্ধার করা যায়নি।
১০ মিনিট আগে
যশোর শিক্ষা বোর্ডের ৩৮টি চেক জালিয়াতির মামলায় ১১ জনের নামে চার্জশিট দাখিলের পর তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার স্পেশাল (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এই ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন।
১৪ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে ভুট্টাখেতে টর্চ জ্বালিয়ে জুয়া খেলা অবস্থায় ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নেফড়া খারিজাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগে
প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় প্রাইভেট কারটি শনাক্ত করে জব্দ করেছে পুলিশ, তবে চালক এখনো পলাতক।
১৯ মিনিট আগে