Ajker Patrika

পঞ্চগড়ে এক নারীর ঘর থেকে যুবক আটক, থানায় নিয়েছে পুলিশ

পঞ্চগড় প্রতিনিধি 
পঞ্চগড়ে এক নারীর ঘর থেকে যুবক আটক, থানায় নিয়েছে পুলিশ
আটক নারী-পুরুষ। ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার ভাড়িভাষা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম (৪২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, জহিরুল ইসলামের আগে চারটি বিয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গইজপাড়া এলাকার একটি বাড়িতে জহিরুল ইসলামকে দেখতে পেয়ে স্থানীয়রা তাঁকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও উত্তেজিত জনতার কারণে তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করতে পারেনি। পরে মঙ্গলবার সকালে পুলিশ জহিরুল ইসলাম ও ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে জহিরুল ইসলামকে জামায়াতের সমর্থক হিসেবে বিভিন্ন দাবি করা হলেও জেলা জামায়াতের নেতারা বলেছেন, তিনি দলের কোনো সদস্য নন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছ বলেন, ‘নারী ও পুরুষ—দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাঁরা থানায় রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত