
জুলাই যোদ্ধাদের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
পঞ্চগড় সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে শুক্রবার বিকেলে ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস এ মন্তব্য করেন।
সারজিস বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষর করার যে অনুষ্ঠান, সেখানে প্রধান অতিথিদের কাতারে বা সামনের সারিতে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের থাকার কথা ছিল। কিন্তু দেখা গেল, সেটি রাজনৈতিক দলের চুক্তির মতো মিলনমেলায় পরিণত হয়েছে। সেখানে যোদ্ধা কিংবা শহীদ পরিবারের জন্য কোনো মর্যাদার আসন রাখা হয়নি।’
সারজিস আরও বলেন, ‘এমন পরিস্থিতি ক্ষোভের বহিঃপ্রকাশ বলে আমাদের মনে হচ্ছে। কিন্তু তারা যেভাবে লাঠিপেটা, টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে, এগুলো আসলে খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক। জুলাই যোদ্ধাদের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না। এর জবাব কীভাবে অন্তর্বর্তী সরকার দেবে। এর দায় কীভাবে তারা নেবে। এই প্রশ্নের উত্তর তাদের কাছ থেকে নেওয়া উচিত।’
উপদেষ্টাদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘অনেকে তার জায়গা থেকে যতটুকু পসিবল কাজ করার চেষ্টা করছেন। অনেকে হয়তো নতুন ওয়ার্ক করার চেষ্টা করছেন। সার্বিকভাবে যতটুকু প্রত্যাশা ছিল, ততটুকু হচ্ছে না! হচ্ছে না বলেই তো আজকে জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করতে যায়নি। সবার ইচ্ছা ছিল বলেই তো ঐকমত্য কমিশনে ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন তারা মিটিং করেছে।’
সারজিস অভিযোগ করেন, ‘অন্তর্বর্তী সরকার জুলাই সনদ নিয়ে আবারও দায়সারা ভাব দেখিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট অবস্থান জানিয়েছি। আমরা অনেক ছাড় দিয়ে এসেছি ৫ আগস্টের পর থেকে। ঘোষণাপত্র ছাড় দিয়েছি। কিন্তু দেখেন, ঘোষণাপত্র কী? নামকাওয়াস্তে একটা রিটেন পেপার হয়ে বসে আছে। কোনো কার্যকারিতা দেখছি না আমাদের জায়গা থেকে।’
তিনি বলেন, ‘এ রকম সনদের ক্ষেত্রে যদি হয়, তাহলে কিছুদিন পরে দেখা যাবে, অভ্যুত্থানটাই নাই। আবার কিছুদিন পর দেখা যাবে, এই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল, রাজপথে নেমেছিল, তাদের বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় অভিযুক্ত করে একেকজনকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। যেহেতু অন্তর্বর্তী সরকার আবারও দায়সারা ভাব দেখিয়েছে, এ জন্য আমরা সেখানে অংশগ্রহণ করিনি।’

গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক শিক্ষার্থীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে অভিযুক্ত শিক্ষক শরীর টিপে নেওয়ার কথা বলে ভুক্তভোগী শিক্ষার্থীকে তাঁর কক্ষে ডেকে নেন। ম্যাসাজের একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন ওই শিক্ষক। বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতিও দেখানো হয় শিক্ষার্থীকে।
২ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যক্তিগত জমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মুজিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের বাস খাদে পড়ে ২৬ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দাউদকান্দি উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসাইন।
১২ মিনিট আগে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘স্বচ্ছতার জন্যই সাংবাদিক ও বিচারপ্রার্থীদের একটা রুলসের মাধ্যমে কোর্ট রুমে পারমিশন দেওয়া উচিত। এতে কোর্ট রুমে কি হচ্ছে বিচারপ্রার্থী জানতে পারবেন, জাতি জানতে পারবে।’
১৫ মিনিট আগে