
মাটি বাঁচাও, কৃষি বাঁচাও, দেশ বাঁচাও—এই স্লোগানকে ধারণ করে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও কৃষকের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কৃষি উন্নয়ন, আধুনিক চাষাবাদ, কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কৃষক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে লুমিনাস গ্রুপের ট্রেইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর মো. সারোয়ার হোসেন, মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর কৃষিবিদ মমিনুল ইসলাম মোমেন, ডিরেক্টর রুহুল-আমিন, আর এম রাসেল ও ডেপুটি ডিরেক্টর আল হাদি প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষক সম্মেলনে আগত কৃষকেরা বলেন, ‘এখানে এসে কৃষি বিষয়ে অনেক পরামর্শ পেয়েছি। যা আমাদের খরচ কমাবে কিন্তু উৎপাদন বাড়াতে সাহায্য করবে। জৈব সার ব্যবহার করতে হবে। রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে। বালাইনাশক দেওয়ার পর নির্দিষ্ট সময় পার না হওয়া পর্যন্ত ফসল বাজারে বিক্রি করা যাবে না।’
কৃষক সম্মেলনে উপজেলার প্রায় ৫০০ জন কৃষক অংশ গ্রহণ করেন। এ সময় কৃষির বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা ১৫ জন কৃষককে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।
৬ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
২২ মিনিট আগে
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
৩১ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
৪৩ মিনিট আগে