
পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা একটি বিপন্নপ্রায় নীলগাই কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মারা গেছে। গতকাল শনিবার ভোরে পার্কের বন্য প্রাণী হাসপাতালের আইসোলেশন সেন্টারে নীলগাইটির মৃত্যু হয়। তবে মৃত্যুর বিষয়টি গোপন রাখে কর্তৃপক্ষ। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর তা প্রকাশ্যে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূরজাহান। তিনি বলেন, ‘পঞ্চগড় থেকে আহত অবস্থায় নীলগাইটি উদ্ধার করে বন বিভাগ। পার্কে নেওয়ার পর থেকে প্রাণীটির চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় সেটির মৃত্যু হয়েছে। পার্কে বর্তমানে আরও দুটি নীলগাই রয়েছে।’
সাফারি পার্ক সূত্রে জানা যায়, ১১ মে পঞ্চগড় সীমান্ত এলাকায় গ্রামবাসীর হাতে বিপন্নপ্রায় স্ত্রী লিঙ্গের নীলগাইটি ধরা পড়ে। পরে বন বিভাগের কর্মীরা সেটিকে উদ্ধার করে পঞ্চগড় কার্যালয়ে নিয়ে যান এবং সেখান থেকে ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়। এর পর থেকে নীলগাইটি পার্কের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিল।
সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন বলেন, ‘হস্তান্তরের সময় নীলগাইটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল। ধীরে ধীরে ক্ষতস্থানে ইনফেকশন হয়। দুই পায়ের জয়েন্ট, মাথা, পেট, পা, রানসহ বিভিন্ন জায়গা থেকে পুঁজ বের হচ্ছিল। জীবাণু পুরো শরীরে ছড়িয়ে পড়ে, ফলে তার মৃত্যু হয়।’
চকরিয়া প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাইরাল ইনফেকশনের কারণে নীলগাইটি মারা গেছে। সীমান্ত পার হতে গিয়ে কাঁটাতারে শরীরের বহু স্থানে ক্ষত হয়। দুই পায়ের জয়েন্ট পর্যন্ত হাড় ক্ষতিগ্রস্ত হয়। সাত দিন ধরে প্রাণীটি কিছুই খাচ্ছিল না।’
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ থেকে হৃৎপিণ্ড, প্লীহা, ফুসফুস, কিডনি ও অন্ত্রের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হবে। মৃত নীলগাইটিকে পার্কের ভেতরেই মাটিচাপা দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে