
শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা শতাধিক মোবাইল ফোনসেট, কম্পিউটার পণ্যসহ আটক দুই চীনা নাগরিক ও এক বাংলাদেশিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন ওয়াং গুওফেং (৫২) ও ঝাং হাইবিন (৫০) এবং তাঁদের বাংলাদেশি সহযোগী দেলোয়ার হাওলাদার (২৫)।
আজ দুপুরের পর তাঁদের আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মহাসিন হাসান তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিদের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের প্রসিকিউশন দপ্তর থেকে এই তথ্য জানা গেছে।
এর আগে গতকাল রোববার বিকেলে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ৪৭ নম্বর বাড়ির ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে অভিযুক্ত ব্যক্তিদের আটক করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দামি ব্র্যান্ডের ৫৭টি স্মার্টফোনসহ ৬৫টি মোবাইল ফোনসেট ও ৭০ পিস কম্পিউটার র্যাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোন আমদানি করে তা বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। তাঁদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনসেট ও কম্পিউটার র্যামের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা একটি সংঘবদ্ধ মোবাইল ফোন চোরাচালানকারী দলের সদস্য। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের সঙ্গে আরও যাঁরা জড়িত, তাঁদের শনাক্ত করা সম্ভব হবে।

রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের ওপর হামলার অভিযোগে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বরাবর স্মারক লিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা কর্মীরা।
১৭ মিনিট আগে
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও এজাহারভুক্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
২৮ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপায় মোহন শেখ হত্যা মামলায় আশরাফুল ইসলাম নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৫ এপ্রিল) রাতে তাঁকে উপজেলার বড়দা এলাকা থেকে থানায় নিয়ে গতকাল রোববার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আশরাফুল ইসলামের নাম ওই মামলার এজাহারে ছিল না।
৩১ মিনিট আগে
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লে. কর্নেল (চাকরিচ্যুত) মো. আফজাল নাছেরকে উত্তরা পূর্ব থানার এক ছাত্র হত্যা মামলায় ফের দুই দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে