Ajker Patrika

ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ আটক ৪

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি. 
ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ আটক ৪
জব্দ করা অস্ত্র, গুলিসহ অন্যান্য সামগ্রী। ছবি: আজকের পত্রিকা

পাবনার ঈশ্বরদীতে বিদেশি পিস্তল, গুলিসহ চার যুবককে আটক করেছে র‍্যাব ১২, সিপিসি-২ পাবনা ক্যাম্প সদস্যরা। আজ সোমবার ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পাবনা র‍্যাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক যুবকরা হলেন উপজেলা পাকশী ইউনিয়নের নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের মো. সুপ্ত ইসলাম জীবন (২৬), চররূপপুর বিবিসি বাজার এলাকার মো. বাঁধন ইসলাম (২৩), মো. শাকিল হোসেন (৩০) এবং নতুন রূপপুর দক্ষিণ পাড়ার মো. চঞ্চল ইসলাম নীরব (২৬)।

র‍্যাব ১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫টি কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি ম্যাগাজিন স্লাইড, ৫টি ব্যারেল, ৩টি সুইচ গিয়ার চাকু, একটি হাত চাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ৯টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড, ১০০টি এয়ারগান কার্তুজ এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন বলেন, র‍্যাব চারজনকে অস্ত্র-গুলিসহ আটকের পর ঈশ্বরদী থানায় হস্তান্তর করেছে। তাঁদের অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত