পাবনা মানসিক হাসপাতালের টেন্ডার কার্যক্রমের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে রোগীদের খাবার সরবরাহ। এ কারণে ভর্তিকৃত রোগীদের পর্যায়ক্রমে বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে বহির্বিভাগে রোগী ভর্তি বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।
গতকাল রোববার হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রতন কুমার রায় স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেওয়া হয়েছে।
পত্রে জানানো হয়, ‘একজন ঠিকাদারের করা মামলার কারণে পাবনা মানসিক হাসপাতালে টেন্ডার কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এ কারণে টেন্ডার কার্যক্রম সম্পন্ন না হওয়ায় রোগীদের খাবার সরবরাহের জন্য ঠিকাদার নিযুক্ত করা সম্ভব হয়নি। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের খাবার সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র মারফত ও সরাসরি অবহিত করা হয়েছে। এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রোগীদের খাবার সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বা নির্দেশ প্রদান না করায় রোগীদের খাবার সরবরাহ চলমান রাখা সম্ভব হচ্ছে না। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হল। হাসপাতালে ভর্তি রোগীদের পর্যায়ক্রমে বাড়িতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের কনসালট্যান্ট ও ওয়ার্ড ডাক্তারদের নির্দেশ প্রদান করা হয়েছে।’
হাসপাতালের পরিসংখ্যা সূত্রে জানা গেছে, ৫০০ শয্যার এ হাসপাতালে বর্তমানে আনুমানিক ৪৮০ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ১৫০ জনের মতো পেইড বেডে ভর্তি রয়েছে। বাকি রোগীগুলো রয়েছেন ফ্রি বেডে।
এ বিষয়ে হাসপাতালের কনসালট্যান্ট ডা. শফিউল আযম বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞার কারণে ঠিকাদার নিযুক্ত না থাকায় গত দুই মাস ধরে বাকিতে রোগীদের খাবার কেনা হচ্ছে। প্রতি মাসে রোগীদের খাবারে ব্যয় হয় প্রায় ১৫ লাখ টাকা। এমন পরিস্থিতিতে কীভাবে বিলগুলো দেওয়া হবে এ সিদ্ধান্তটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সুস্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যাচ্ছে না। তাই ভারপ্রাপ্ত পরিচালক বাধ্য হয়ে এ নির্দেশ জারি করেছেন।’
হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা এস এম আবু সিনা ও শাহনাজ পারভীন বলেন, ‘হাসপাতালের রিজার্ভ শেষ হয়ে যাওয়ায় গত শনিবার থেকেই রোগী ভর্তি বন্ধ রয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রোগীদের কীভাবে বাড়িতে ফেরত পাঠানো যায় সেই ব্যবস্থা চলছে। তবে, হাসপাতালের পেইড বেডে রোগী ভর্তি করানো চলছে। কারণে পেইড বেডে রোগীর থাকা-খাওয়ার খরচ স্বজনেরা বহন করেন। প্রতি মাসে পেইড বেডের রোগীদের জন্য ৮ হাজার ৫৫২ টাকা করে নেওয়া হয়। কিন্তু ফ্রি চিকিৎসা নিতে আসা রোগীদের কোনো টাকা নেওয়া হয় না। তাঁদের খরচ সরকারি তহবিল থেকে সংগ্রহ করা হয়।’
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রতন কুমার রায় বলেন, ‘আমরা অনেকবার বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে আমরা রোগী ভর্তি বন্ধ রেখেছি। আমরা চাই দ্রুত বিষয়টি সমাধান হোক।’
উল্লেখ্য, গত ২০২১ সালের ১৪ জুন ‘রোজ এন্টারপ্রাইজ’ নামে রোগীদের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান টেন্ডারে দ্রব্যের নাম উল্লেখ করার জটিলতা নিয়ে পাবনা জজকোর্টে একটি মামলা দায়ের করে। আদালত ওই বছরের ২৯ জুন সার্বিক বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিবাদী অর্থাৎ মানসিক হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করলে এ জটিলতা দেখা দেয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘সম্ভবত হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন প্রশিক্ষণার্থী এই এসআই। তবে মরদেহের ময়নাতদন্ত ছাড়া এটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে...
১ সেকেন্ড আগে
যশোর সদর উপজেলার শেখহাটি তামালতলা এলাকায় আজ সকালে সামিনা আক্তার শাম্মীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুজনের বিরুদ্ধে। মাদক সেবনের টাকা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। আহত সুজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২ মিনিট আগে
যশোরের শার্শায় নাশকতা মামলায় বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আজ সোমবার শার্শা থানা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন সাংবাদিক সংগঠন। পুলিশ বলছে, সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
১৬ মিনিট আগে
বগুড়ায় ভ্যানিটি ব্যাগে ইয়াবা পাচারকালে দুই বেয়াইনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। সোমবার (৮ জুন) বিকেলে বগুড়া শহরের চকযাদু ক্রস লেন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগে