
পাবনা সুজানগরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত মোজাহার বিশ্বাস (৫৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোজাহার বিশ্বাস সুজানগর উপজেলার আমিনপুর থানার রাণীনগর ইউনিয়নের দক্ষিণ রাণীনগর গ্রামের মৃত আছির উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের অনুসারী বলে জানা গেছে।
পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মোজাহার বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। ঢাকাতেই তাঁর ময়নাতদন্ত হবে।’
মরদেহ আসার পর এবং থানায় লিখিত অভিযোগের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পরপরই এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে ঘটনার দিন (২১ জুন) উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলামিন মিয়া (৩৫) নামে একজন নিহত হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২১ জুন রাণীনগর এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলামিন মিয়া (৩৫) নামে শাহীন গ্রুপের একজন নিহত হন।
এ ঘটনায় জেরে এলাকার বেশ কিছু বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। হামলায় মোজাহার বিশ্বাসসহ আরও কয়েকজন আহত হন। মোজাহার বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব আজকের পত্রিকাকে বলেন, ‘আগে যে মারা গেছে সেও আমার কর্মী, এখন যে মারা গেছেন সেও আমার কর্মী। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। পাশাপাশি যারা বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে তাদের কঠোর শাস্তি চাই, যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন বলেন, ‘যেদিন যুবলীগ নেতা আল আমিন হত্যা হয়, ঘটনার পরপরই সেদিন নিহতদের লোকজন সেই মোজাই বিশ্বাসের অবস্থান জানতে পেরে তাকে মারধর করে। সেই মারামারিতে মোজাই বিশ্বাস আহত হয়।’
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে যে–ই জড়িত থাক, তার বিচার হওয়া উচিত। এখানে আমার লোক, অমুকের লোক বলে কোনো কথা নেই। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।’

নীলফামারীর ডোমার উপজেলার নদীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাটারিচালিত মিথিলাভ্যান চালকও নিহত হন।
৩ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের সাবেক এক কর্মকর্তাকে আট বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নোয়াখালীর বিশেষ জজ আদালত। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত ৩৮ লাখ ৪৮ হাজার ৫৮৬ টাকা ৯০ পয়সার সম্পদ বাজেয়াপ্ত করেছেন আদালত।
৫ মিনিট আগে
‘স্বল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত, নগরায়ণের ফলে পানি ধারণক্ষমতা কমে যাওয়া, অনেক জায়গায় ড্রেন ও খাল ভরাট বা সংকুচিত হওয়া, অপরিকল্পিত বর্জ্য ফেলার কারণে পানি চলাচলের পথ বাধাগ্রস্ত হওয়া এবং দীর্ঘদিনের পুরোনো ড্রেনেজ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ...
৯ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় গুজব ছড়িয়ে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৪১ মিনিট আগে