
পাবনা-৩ ও ৪ আসনের ভোট পুনর্গণনার দাবিতে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন বিএনপির নেতা–কর্মীরা। আজ শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন ওই দুই আসনের বিএনপির নেতা–কর্মীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন হাসান জাফির তুহিন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬টি। তাঁর চেয়ে ৩ হাজার ২৬৯ ভোট বেশি পেয়ে এই আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের মাওলানা আলী আছগার।
অপরদিকে পাবনা-৪ আসনে ৩ হাজার ৮০১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াতের আবু তালেব মণ্ডল। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট।
শুক্রবার বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয় কার্যালয়ের প্রধান ফটক। মোতায়েন করা হয় সেনা সদস্য, পুলিশ ও বিজিবি। এ সময় বিক্ষোভকারীরা ‘অবৈধ নির্বাচন মানি না, মানব না’, ‘ভোট গণনা বাতিল চাই, করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভের একপর্যায়ে পাবনা-৩ ও ৪ আসনে পরাজিত বিএনপির দুই প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের আবেদন নির্বাচন কমিশনে পাঠানোর আশ্বাস দেন। তারপর তাঁরা নেতা-কর্মীদের নিয়ে চলে যান।
পাবনা-৩ আসনে বিএনপির পরাজিত প্রার্থী হাসান জাফির তুহিন বলেন, ‘নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ ছিল না। অযথা আমাদের নেতা–কর্মীদের হয়রানি করা হয়েছে। ভোট গণনায় কারচুপি করা হয়েছে। তাই আমি পুনরায় ভোট গণনার জন্য আবেদন করেছি। আশা করছি, পুনরায় ভোট গণনা করা হলে আমি জয়ী হবো।’
একই অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন পাবনা-৪ আসনে বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবও।
এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম বলেন, জেলা প্রশাসক দুই প্রার্থীর আবেদন ইতিমধ্যে নির্বাচন কমিশন বরাবর পাঠিয়েছেন। এখন সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

খুলনার ক্রিসেন্ট জুট মিলে পাটকল চালু না করে ফিড কারখানা চালুর উদ্যোগের প্রতিবাদে খালিশপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্ধ থাকা পাটকলের শ্রমিকেরা। আজ রোববার সকাল ১০টায় খালিশপুর ক্রিসেন্ট গেটের সামনে জাতীয়তাবাদী পাটশ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
৭ মিনিট আগে
বরিশাল নগরীর বাজার রোডের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া খাজা মঈনউদ্দীন মাদ্রাসার সভাপতির পদ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। মাদ্রাসার বর্তমান সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে ঘিরে চরমোনাই পীরের অনুসারীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের বিরোধ প্রকাশ্যে এসেছে।
১২ মিনিট আগে
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ভৈরবের বায়জিদ চৌধুরী নিহত হয়েছেন বলে পরিবারের দাবি। গত ১৪ সেপ্টেম্বরের এ ঘটনায় তাঁর মরদেহ এখনো পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, পরিবার মরদেহ দেশে আনতে পরিবার চাইলে সহযোগিতা করা হবে।
১৮ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে