
বাগেরহাটের চিতলমারীতে মোবাইলের আলো জ্বেলে প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার ও অপচিকিৎসার অভিযোগে হাবিবা ক্লিনিক অ্যান্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্টদের বিচার এবং রোগী লাভলী ঘরামীর ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাবিবা ক্লিনিক অ্যান্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারের স্যাকমো অমিত মণ্ডল, পরিচালক সাব্বির আহমেদ রুপম ও রফিকুল ইসলামের ভুল চিকিৎসার কারণে লাভলী ঘরামীর জরায়ু কেটে ফেলা হয়েছে এবং মূত্রথলি ছিদ্র হয়েছে। এতে তাঁর নবজাতক সন্তানেরও মৃত্যু হয়েছে। বর্তমানে লাভলী ঘরামী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং ভবিষ্যতে তিনি আর মা হতে পারবেন না বলে বক্তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন সোনালী বৈদ্য, প্রহর কান্তি সরকার, লক্ষ্মী রানা, সুমন করাতী, মো. ওয়াবায়দুল্লাহ, শাহা আলম ও মো. সালমান শেখ।

এর আগে বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করতে গেলে ক্লিনিকের পরিচালক সাব্বির আহমেদ রুপমের বড় ভাই জয়নুল পারভেজ সুমন নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে এতে বাধা দেন বলে অভিযোগ করেন আয়োজকেরা। এ সময় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করা হয়।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, ‘এ-সংক্রান্ত একটি অভিযোগ আমি হাতে পেয়েছি। ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে অন্য একটি ঘটনায় অভিযোগ পাওয়ার পর সিভিল সার্জন পরিদর্শন করেছেন। এবার এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।’
মানববন্ধনকারীরা লাভলী ঘরামীর চিকিৎসার ব্যয় ও ক্ষতিপূরণ নিশ্চিতের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নাটোরের নলডাঙ্গায় স্বর্ণালংকার বন্ধক রেখে অনুমোদনহীন আর্থিক লেনদেনের বিরুদ্ধে হ্যান্ডবিল ও স্টিকার বিতরণ করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, আইনবহির্ভূতভাবে এ ধরনের লেনদেন দণ্ডনীয় অপরাধ এবং এতে প্রতারণা ও আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে।
৮ মিনিট আগে
রবিউল আওয়াল বলেন, ঘুষির পর তাঁর বাবা রাস্তায় পড়ে যান। এ সময় রাস্তার পাশে থাকা ভাঙা ইটের একটি অংশ তাঁর মাথায় ঢুকে যায়। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ফকির আলমগীরকে মৃত ঘোষণা করেন।
১৯ মিনিট আগে
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে অজ্ঞাতনামা (২০) এক যুবককে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। অচেতন অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগে
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদসহ অন্যদের নাম ব্যবহার করে বিদেশি নম্বর থেকে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
৩১ মিনিট আগে