
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, সবার চিন্তা-চেতনা, চাওয়া-পাওয়া মিলিয়ে ইছামতী নদী উদ্ধার ও খনন করে সবার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এতে সবার স্বার্থ সংরক্ষণ হবে। এ জন্য দখলদারি মনোভাব থেকে পিছিয়ে আসতে হবে।
গতকাল শনিবার বিকেলে পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে পাবনার সুধীসমাজের প্রতিনিধি কর্তৃক আয়োজিত ইছামতী নদী পুনরুজ্জীবিত করার লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামসুল হক টুকু।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘শহরের সব পুকুর ভরাট হয়ে যাচ্ছে। ইছামতীর নদীর যেটুকু আছে, সেটুকু ঘিরে দৃষ্টিনন্দন করা দরকার। নদীর নাব্যতা ফেরাতে, সৌন্দর্য বর্ধন করতে হবে। কর্মসংস্থানের খাত সৃষ্টি করতে হবে। যুগ যুগ ধরে নেতৃত্বের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতার কারণে ইছামতী নদীর আজ এ অবস্থা। ক্ষতিগ্রস্তরা এগিয়ে আসবেন, আমরা যাব। ইছামতী নদী সচল দেখতে চাই। সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া দরকার। ভবিষ্যৎ পরিকল্পনা করে কাজ করতে হবে। বিভেদ করে পাবনার উন্নয়ন পিছিয়ে গেছে।’
পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাফিজা খাতুন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলাম।
ইছামতী নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইছামতী নদী উদ্ধার আন্দোলনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, ইছামতী নদী খনন করা গেলে শহরের পরিবেশ সুস্থ ও সুন্দর হবে। পানির সংকট হবে না। ৩৮ কিলোমিটার নদী খনন হলে কৃষিতে বিপ্লব ঘটবে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন...
১০ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
২৫ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে