
পাবনার ঈশ্বরদীতে ডিমের ন্যায্য মূল্য নির্ধারণ, পোলট্রিখাদ্য ও ওষুধের দাম কমানোসহ পাঁচ দফা দাবিতে পোলট্রি খামারিরা মানববন্ধন, বিক্ষোভ ও সড়কে ডিম ভেঙে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। আজ রোববার অপরাহ্নে উপজেলার মুলাডুলি বাজারে ঈশ্বরদী-নাটোর মহাসড়কের সামনে স্থানীয় পোলট্রি খামারিদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির সময় বিক্ষুব্ধ খামারিরা সড়কে অবস্থান নিয়ে ডিমের দাম নির্ধারণ ও পোলট্রিখাদ্যের দাম কমানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খামারিদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, ডিমের ন্যায্য মূল্য নির্ধারণ, করপোরেট কোম্পানির পরিবর্তে প্রান্তিক খামারিদের স্বল্পসুদে ঋণ সুবিধা প্রদান, পোলট্রি খাদ্যের দাম কমানো, ভেটেরিনারি ওষুধের ওপর শুল্ক কমিয়ে মূল্য হ্রাস এবং করপোরেট কোম্পানির সিন্ডিকেট ভেঙে ক্ষুদ্র খামারিদের অগ্রাধিকার নিশ্চিত করা।
প্রতিবাদ কর্মসূচিতে খামারি মাসুদ গাজী বলেন, `২০১৫-১৬ অর্থবছরে এক বস্তা পোলট্রি খাদ্যের দাম ছিল ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। বর্তমানে সেই খাদ্যের দাম বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। পোলট্রি ওষুধের দামও বেড়েছে কয়েকগুণ। অথচ ডিমের দাম উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ অবস্থায় ক্ষুদ্র খামারিদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।'
বিপ্লব হোসেন বলেন, `বর্তমানে খামারে একটি ডিমের উৎপাদনে খরচ পড়ে ৯ টাকার ঊর্ধ্বে। সেই ডিম বিক্রির পর লাভ করতে হলে অন্তত ১০ থেকে ১০ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে হয়। অথচ খামারিরা এখন প্রতি ডিম বিক্রি করছেন মাত্র ৭ টাকা ৮০ পয়সায়। এতে তাদের উৎপাদনে লোকসান হচ্ছে ডিম প্রতি সর্বোচ্চ ২ টাকা ৭০ পয়সা।”
ইমদাদুল হক বলেন, খাদ্য ও ওষুধের দাম না কমিয়ে বারবার ডিমের দাম কমানো হচ্ছে। এতে তাদের মতো ক্ষুদ্র খামারিরা চরম লোকসানের মুখে পড়েছেন। এ অবস্থায় এনজিও বা ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকেই খামার পরিচালনা করছেন। ঋণ পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। তাই বাধ্য হয়ে সড়কে নেমেছেন।
ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, খামারিদের দাবির বিষয়ে তিনি খোঁজখবর নেবেন এবং তাদের সঙ্গে কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে