
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তল্লাশি চালিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত হল প্রশাসনের উপস্থিতিতে হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালান সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা-কর্মীদের বিভিন্ন কক্ষ থেকে চাকু, রড, লোহার পাইপ, হাতুড়ি, বিদেশি মদ ও ফেনসিডিলের বোতল, গাঁজা খাওয়ার সরঞ্জাম, বাঁশ, কাঠ ও বেতের লাঠি উদ্ধার করা হয়।
তল্লাশির সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ছেলেদের হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে দেশীয় অস্ত্র, মাদক আছে এটা অনেক আগে থাকেই শিক্ষার্থীরা জানতেন। কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারেননি। বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মীরা এসব ব্যবহার করতেন। এসব অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য হল প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবিপ্রবির সমন্বয়কদের একজন ব্যবসায় প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, ‘প্রভোস্ট, হলের কর্মকর্তা ও আনসার সদস্যদের নিয়ে সাধারণ শিক্ষার্থীরা হলে তল্লাশি চালান। উদ্ধার সরঞ্জাম প্রক্টরের কাছে জমা দেওয়ার জন্য হল কর্তৃপক্ষের কাছে রাখা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা আজ অনুমতি নিয়ে বিভিন্ন রুমে তল্লাশি চালায়। সেখান থেকে তারা অনেক দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার করে আমাদের কাছে জমা দেয়। আমরা এগুলো প্রক্টর অফিসে জমা দেব।’

বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
১০ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমদাদুল হক (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নাইস (২০) খন্দকারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে তাঁদের এই আন্দোলনে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
৩৫ মিনিট আগে
ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সবচেয়ে ২৬৩ জনতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে