
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে নিজ বাড়িতে দাদি-নাতনি খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরিফুল ইসলাম শরীফ (৩৫) নামের এক যুবককে আজ রোববার গ্রেপ্তার দেখানো হয়েছে।
জিজ্ঞাসাবাদে শরীফ জানান, যৌন চাহিদা চরিতার্থ করার চেষ্টা ও তাতে বাধার কারণে সৃষ্ট ক্ষোভ থেকেই তিনি দাদি সুফিয়া খাতুন (৬৫) ও তাঁর নাতনি জামিলা খাতুনকে (১৬) খুন করেন।
এর আগে শনিবার রাতে নিহত জামিলার বোন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। পরে শরীফকে আটক করে পুলিশ। তিনি একই উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, আসামি গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে শরীফের বর্ণনা অনুযায়ী জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি রাতে তিনি জামিলাদের বাড়িতে বাজার পৌঁছে দিতে যান। সে সময় সুফিয়া খাতুন বাড়িতে না থাকার সুযোগে তাঁর নাতনিকে (জামিলা) যৌন হয়রানির চেষ্টা করেন। এতে জামিলা প্রচণ্ড ক্ষুব্ধ হন ও তাঁকে চড় মারেন। সেখান থেকে শরীফ অপমানিত হয়ে ফিরে আসেন।
এর কয়েক দিন পর ঘটনার দিন (২৭ ফেব্রুয়ারি) রাতে শরীফ আবারও জামিলাদের বাড়িতে যান। এবার তিনি দাদি সুফিয়া খাতুন ও নাতনি জামিলার কাছে আগের ঘটনার জন্য ক্ষমা চান।
তবে সুফিয়া খাতুন তাঁকে ক্ষমা না করে চিৎকার করতে থাকেন। এতে শরীফ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পাশে পড়ে থাকা একটি কাঠের বাটাম দিয়ে প্রথমে সুফিয়া খাতুনের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়লে জামিলা ভয়ে চিৎকার করতে শুরু করে। শরীফ তখন রাজমিস্ত্রিদের প্লাস্টার করার কাজে ব্যবহৃত সরঞ্জাম দিয়ে জামিলার মাথায় ও কপালে আঘাত করেন। জামিলা মাটিতে পড়ে গেলে শরীফ তাকে টেনেহিঁচড়ে বাড়ির পাশের একটি খোলা সরিষাখেতে দিকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে গলা টিপে মৃত্যু নিশ্চিত করে লাশ সরিষাখেতে ফেলে পালিয়ে যান।
এ বিষয়ে পাবনা ডিবির ইন্সপেক্টর রাশিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পাবনা ডিবি একটি বিশেষ দল তদন্ত শুরু করেছে। তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে শরীফকে শনিবার রাত ১০টার দিকে আটক করে।
ডিবি কার্যালয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের মুখে তিনি অপরাধ স্বীকার করেন এবং হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন। পরে গোয়েন্দা পুলিশ তাঁকে ভবানীপুর এলাকায় এনে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বেশ কিছু আলামত উদ্ধার করে।
উল্লেখ্য, গতকাল সকালে উপজেলার ভবানীপুর গ্রামে বাড়ির উঠানে দাদি সুফিয়া বেগমের রক্তাক্ত লাশ দেখতে পান স্বজনেরা। এরপর বাড়ি থেকে কিছু দূরে সরিষাখেতে নাতনি জামিলা খাতুনের (১৬) লাশ খুঁজে পান তাঁরা। স্থানীয়দের ধারণা শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম ওই গ্রামের মৃত নাজিম উদ্দিন খাঁর স্ত্রী। আর জামিলা উপজেলার কালিকাপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ও হাফেজা ছিল। তার বাবার নাম জয়নাল উদ্দিন খাঁ। দাদি ও নাতনি একই বাড়িতে থাকতেন।
আরও পড়ুন:

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেছেন, ‘আমি গতকালকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি। উনাকে আমি বলেছিলাম যে গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হাসপাতাল বা স্থাপনা আমরা করতে দেব না। আর এটা চট্টগ্রামবাসীও কখনো মেনে নেবে না।’ আজ রোববার (১৯ এপ্রিল) সকালে নগরের জামালখান লিচুবাগান এলাকায়
৯ মিনিট আগে
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে
২১ মিনিট আগে
সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৪ দিনের এই ক্যাম্পেইনে ১৫০ জন স্বেচ্ছাসেবক ৩৮টি গ্রুপে দায়িত্ব পালন করবেন।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে ২১৫ গ্রাম হেরোইন ও ৬০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি
১ ঘণ্টা আগে