আলোচিত হত্যা মামলায় অবদান রাখায় পাবনার শ্রেষ্ঠ এসআই হলেন আতিকুল ইসলাম

পাবনা জেলার ঈশ্বরদী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত হয়েছেন। নিখোঁজ কলেজছাত্রের ১০ টুকরো মরদেহ উদ্ধারের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় তাঁকে এই পুরস্কার ও পদক দেওয়া হয়েছে।
রোববার বিকেলে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে ‘মাসিক অপরাধ পর্যালোচনামূলক সভা ও প্যারেড অনুষ্ঠান’-এ একমাত্র এসআই হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার ও পদক তুলে দেন।
অনুষ্ঠানে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম (অপরাধ), বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে আজ সোমবার সকালে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আতিকুল ইসলাম বহুল আলোচিত নিখোঁজ কলেজছাত্রের ১০ টুকরো লাশের আসামিকে দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে গ্রেপ্তারে দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন। আসামি শনাক্ত না হলে আমরা হয়তো পরবর্তীতে ডিএনএ পরীক্ষা করেও কিছু করতে পারতাম না। পুলিশ সুপার তাঁকে পুরস্কার দিয়ে যথার্থ মূল্যায়ন করেছেন।
পুরস্কারপ্রাপ্ত আতিকুল ইসলাম বলেন, সকলের দোয়া ও সহযোগিতায় যেন দেশের জন্য আরও ভালো অবদান রাখতে পারি সেই চেষ্টা চলবে।
আরও পড়ুন:
- এসআই লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন যেভাবে
- বেকার স্বামীকে দিয়ে তদন্তকাজ, পিবিআইয়ের এসআই লাভলীকে অব্যাহতি
- এসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চতায় এসেছে পরিবর্তন
- চবির ৬৮ শিক্ষার্থী এসআই হলেন
- দুর্ঘটনা নিয়ে পুলিশকে যা জানালেন সাবেক জেনারেল আজিজের ছেলে
- আস্থা বাড়ছে ট্যুরিস্ট পুলিশে
- সিএমপিতে আলোচিত ওসি মহসীন খুলনা রেঞ্জে বদলি

এসআই নিয়োগ পরীক্ষা পেছাল
পুলিশ সদস্যের মালা জনপ্রতিনিধির গলায়







