
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না।’ তিনি আরও বলেন, এখন সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নানাবিধ সংবাদ ও তথ্য পরিবেশন করা হচ্ছে। যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। এ জন্য সঠিক তথ্য তুলে ধরতে ফ্যাক্ট চেকিং করে সংবাদ প্রকাশ করতে হবে। অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ কোনোমতেই ঠিক হবে না।’
শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রতিটা জেলায় একটি প্রেসক্লাব রাখার ব্যাপারে বর্তমান সরকার কাজ করছে। বিএনপি সরকার গণমাধ্যমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে।’
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি এস এম আলাউদ্দিন, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাংবাদিক রাজিউর রহমান রুমী, ড. নরেশ মধু প্রমুখ।
পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংকৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

এর আগে শুক্রবার সন্ধ্যায় তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আট দিনব্যাপী ‘পাবনা বইমেলা’র উদ্বোধন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সব অংশীদারের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। এ ছাড়াও ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে।’
পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, বইমেলা উদ্যাপন পরিষদের সদস্যসচিব ডা. আহমেদ মোস্তফা নোমান প্রমুখ।

শরীয়তপুর সদর উপজেলায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এনামুল হক সরদার (৫০) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) দুপুরের দিকে তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
৭ মিনিট আগে
বরিশালের মুলাদী পৌর সুপার মার্কেটের কাঁচাবাজারে মাংসের দোকানগুলোতে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দোকান বন্ধ থাকার সুযোগে রাতে ও ভোরে মাংস কাটার কাঠের গুঁড়ি (খাট্টা) ও দোকানের আশপাশে কুকুরের অবস্থান এবং ময়লা করার ঘটনায় স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন ক্রেতারা।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ির একটি আলিম মাদ্রাসায় সরকারি নির্ধারিত সময়সূচি উপেক্ষা করে প্রতিদিন কয়েক ঘণ্টা আগেই পাঠদান শেষ করে শিক্ষার্থীদের ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে প
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে চাঁদপুরে ‘বিজয়ের দৌড়’ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখা। ৩ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ এ দৌড় প্রতিযোগিতায় প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নেন।
১ ঘণ্টা আগে