
গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি রাতুল সিকদার অমিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রাতুল সিকদার অমি (২২) টঙ্গীর সাতাইশ এলাকার রেজা সিকদারের ছেলে। তিনি গাজীপুরের ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি। গ্রেপ্তার রাজু শেখ (২৫) রাতুলের সহযোগী। তিনি একই এলাকার খরতৈল গ্রামের মৃত শহিদ শেখের ছেলে।
পুলিশ জানায়, কয়েক মাস আগে টঙ্গীতে সড়ক নির্মাণকাজের সময় এক ঠিকাদারের কাছে মুঠোফোনে চাঁদা দাবি করেন রাতুল সিকদার অমি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও কটূক্তি করেন তিনি। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় চাঁদাবাজির মামলা করা হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও চাঁদা দাবির ঘটনা প্রকাশের পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাতুল সিকদার অমিকে বহিষ্কার করে ছাত্রদল।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের করা চাঁদাবাজি মামলায় রাতুলকে তাঁর সহযোগীসহ গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মানিকগঞ্জের সাটুরিয়ায় পরীক্ষাগারে নির্ধারিত মানের সঙ্গে সামঞ্জস্য না পাওয়ায় সাত কোম্পানির আট ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট সারকে ভেজাল হিসেবে চিহ্নিত করেছে কৃষি বিভাগ। এসব সার মজুত, ক্রয় ও বিক্রয় বন্ধ এবং বাজার থেকে জরুরি ভিত্তিতে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
১১ মিনিট আগে
সিটি করপোরেশনের ল্যাব কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে মশা নিধনের কীটনাশক সরবরাহ ও ব্যবহারে অনিয়ম করা হচ্ছে। কীটনাশক পরীক্ষার সময় মানসম্মত ওষুধ দেখানো হলেও অভিযোগ অনুযায়ী, মাঠপর্যায়ে ফগিংয়ের সময় কেরোসিন ব্যবহার করা...
২৯ মিনিট আগে
তবে একই ঘটনায় এর আগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনকে নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। গত ৩০ আগস্ট তৎকালীন র্যাব-২ রাকিব হোসেন, পনি গাজী ও সেড্রিক জুলিয়ানকে গ্রেপ্তার করেছিল। রাকিবকে ওই মোটরসাইকেলের মালিক এবং অপর দুজনকে তাঁর সহযোগী দাবি করেছিল র্যাব। রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।
৪১ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় পুলিশ ও কোস্ট গার্ডের অভিযানে ২০ নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও ১৮ জন বাংলাদেশি নাগরিক। পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে