
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় পাবনায় ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ রাব্বিউল ইসলাম সিমান্ত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে চূড়ান্তভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে সুপারিশ করা হয়েছে।
সাময়িক বহিষ্কৃতরা হলেন পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শেখ রকি, গয়েশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন খান, চাটমোহরের ফৈলজানা ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মামুন হোসেন, আতাইকুলা ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক আশিক খান, ভুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি সাদ্দাম হোসেন, চাটমোহর উপজেলা ছাত্রলীগের কর্মী রাকিবুল হাসান, বেড়া উপজেলা ছাত্রলীগের কর্মী আবু বকর সিদ্দিক প্রিন্স।
এদিকে দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য শোক প্রকাশ করা নিয়ে সমালোচনা ও দলীয় চাপের মুখে পড়ে গত বুধবার (১৬ আগস্ট) রাতে পাবনার ভাঁড়ারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রকি ফেসবুকে পোস্ট দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘প্রিয় ভাঁড়ারা ইউনিয়নবাসী। আমি মুসলমান হয়ে একজন মুসলমান মারা যাওয়াতে যদি ইন্না লিল্লাহ বলতে না পারি, ওই সংগঠন আমার দরকার নেই। আমি নিজ ইচ্ছায় আজ থেকে ভাঁড়ারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।’
যোগাযোগ করা হলে সদ্য বহিষ্কৃত রাকিবুল হাসান শেখ রকি বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পরে শোক জানিয়ে তাৎক্ষণিক ফেসবুকে পোস্ট দেই। শুধু তাই নয়, আমরা যে চারজন একসঙ্গে ছাত্রলীগের রাজনীতি শুরু করি, ওরাও সাঈদী সাহেবের জন্য শোক জানিয়ে পোস্ট দেয়। এসব পোস্ট নিয়ে আপত্তিকর অবস্থা দেখা দিলে ওদের তিনজনকে বহিষ্কার করা হয়। এরপর নেতা-কর্মীরা বলতে লাগল, আমাকেও নাকি বহিষ্কার করা হবে। চিন্তা করলাম, বহিষ্কার করলে কেমন হয়, এর আগে নিজে থেকে পদত্যাগ করি। এ জন্য আমি ভেবেচিন্তে বহিষ্কারের ২১ ঘণ্টা আগে পদত্যাগ করেছি।’
এ ব্যাপারে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদী আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। তিনি একজন সত্যিকারের যুদ্ধাপরাধী ছিলেন। তাঁকে নিয়ে ছাত্রলীগের নামধারী কিছু নেতা-কর্মী শোক জানিয়ে পোস্ট দেন। এতে তাঁরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্রলীগ এমন নীতি-আদর্শহীন কাজ কোনোভাবেই করতে পারে না। মূলত কেন্দ্রীয় ছাত্রলীগের পরামর্শেই তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সময়ে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদকে অবগত করা হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে বহিষ্কারের চিঠি পাঠানো হবে। এ জেলায় আরও কোনো নেত-কর্মী যদি পোস্ট দিয়ে থাকেন, তাহলে আমাদের নলেজে এলে এমন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, গত সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী।

মুন্সিগঞ্জের গজারিয়ায় আধুনিক গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন, সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ফুলদী নদীতে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দেন।
১২ মিনিট আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে চারজন ডিবি পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার চার পুলিশ সদস্যসহ মোট ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অমিত হাসান।
২৬ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। ঘটনায় অভিযুক্ত ছোট ছেলেকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন নিহতদের বাবা এরশাদুল হক। মামলাটি গতকাল শুক্রবার (১৯ জুন) রাতে গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি জামে মসজিদ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে সদরঘাট থানাধীন ওই জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে...
১ ঘণ্টা আগে