নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসসহ বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়েছে ১৪ জন দালালকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার সারা দিন অভিযান চালিয়ে তাদের আটক করেছে র্যাব-১১। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৪ হাজার ৬২০ টাকা, একটি পাসপোর্ট, পঁয়ত্রিশটি জাতীয় পরিচয়পত্র, দুটি সিল, পাসপোর্ট ডেলিভারির আটটি রসিদ জব্দ করা হয়। আজ সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান।
আটক ব্যক্তিরা হচ্ছেন, পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য পারভেজ হোসেন (২৭), সাজ্জাদুর রহিম (৩৯), রবিউল হক (২৪), শামীম (২৭), রোকনুজ্জামান (২৩), নাসির উদ্দিন বাবুল (৫২), কামাল উদ্দিন (৪৪), রবিউল হোসেন (২৪), নিজাম আলী জনি (৩০), হাসান আকবর (৩২), মিরাজ উদ্দিন (২৮), ইলিয়াছ (২৩), কামরুল ইসলাম (২৪) ও আবুল হাশেম (২২)।
কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান আরও জানান, গতকাল বিকেলে নোয়াখালী সদরে অভিযান চালিয়ে ৯ জন পাসপোর্ট দালালকে আটক করা হয়। পরে রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে আরও ৫ দালালকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকাসহ পাসপোর্ট সংশ্লিষ্ট বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় ও বেগমগঞ্জ মডেল থানায় পৃথক মামলা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে পাসপোর্ট প্রত্যাশী সাধারণ মানুষকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছিল। তা ছাড়া নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশপাশে নিজেদের অবস্থান ঠিক রাখতে সিন্ডিকেট তৈরি করে মানুষকে হয়রানি করছিল। আজ সোমবার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এক তরুণীর ছবি ও ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং তা সরিয়ে দেওয়ার বিনিময়ে টাকা দাবির অভিযোগে ঠাকুরগাঁওয়ে মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। আজ রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
১ ঘণ্টা আগে
নেত্রকোনা সদর উপজেলায় নিজ বসতঘরে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিম পাড়া) গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে নাঈম নামের এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন দুই হত্যা মামলায় অভিযুক্ত আসামি ও চিহ্নিত মাদক কারবারি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০)। এ ঘটনায় তাঁর এক সহযোগীও গুরুতর আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে