Ajker Patrika

টেকনাফ থেকে আসা পিকআপে লুকানো ছিল ৬২ হাজার পিস ইয়াবা

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ২২: ৩৫
টেকনাফ থেকে আসা পিকআপে লুকানো ছিল ৬২ হাজার পিস ইয়াবা
পিকআপে লুকানো ছিল ৬২ হাজার ইয়াবা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈয়দ নুর (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক পালিয়ে গেছেন।

গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল।

আটক সৈয়দ নুর কক্সবাজারের টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালীর দিকে আসছে বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ। রাত সোয়া ১টার দিকে টেকনাফ থেকে আসা একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা সৈয়দ নুরকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।

ওসি মো. শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনবাগ থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত