
দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে আবু নাছের শামীম (৫০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস এ তথ্য নিশ্চিত করেন।
নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকার গনু সারেং বাড়ির আবদুর রশিদ মিয়ার ছেলে।
নিহতের ছেলে আবু রাফসান পিয়াস বলেন, গত ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় যান তাঁর বাবা শামীম। চার বছর আগে দেশে এসে ছুটি কাটিয়েছিলেন। ছুটি শেষে আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়ে ব্যবসা শুরু করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন জায়গায় তাঁর বাবার চার-পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।
পিয়াস অভিযোগ করে বলেন, কিছুদিন আগে একটি বড় দোকান বিক্রি নিয়ে তাঁর বাবা শামীমের সঙ্গে নোয়াখালীর এক ব্যবসায়ী অংশীদারের বিরোধ হয়েছিল। সম্প্রতি বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে ফের মনোমালিন্য হয়। দোকানটি বড় হওয়ায় বড় ক্রেতা পাওয়া যাচ্ছিল না। পরবর্তীকালে তাঁর বাবা নিরাপত্তার জন্য দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়োগ দেন। পিয়াস বলেন, তিনি জানতে পেরেছেন, ঘটনার দিন বিকেলে তাঁর বাবা দোকানের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় আগে থেকে সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর বাবার মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর ছয়-সাতটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর বাবা শামীমের মৃত্যু হয়।
দক্ষিণ আফ্রিকায় ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৭ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১০ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৫ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৮ মিনিট আগে