
বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে ‘রিমেম্বার দ্য হিরোস’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা শহর মাইজদীর সুপার মার্কেটসংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো শহরে যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে তাদের দাবি-দাওয়া সংবলিত বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় মুষলধারে বৃষ্টি এলেও শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যায়। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে তারা বৃষ্টি চলমান অবস্থায় কর্মসূচি চালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে প্রধান সড়কে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা সড়কে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান নেয় এবং তাদের আজকের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে সবাই নিজ নিজ গন্তব্যে চলে যায়।
আন্দোলনের সমন্বয়কেরা জানান, পুলিশ এখনো বিভিন্নভাবে শিক্ষার্থীদের হয়রানি করছে। মোবাইল ফোন চেক করে ছাত্রদের আটক করছে। রাতের বেলা বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের আটক করছে। অবিলম্বে এসব বন্ধ করা না হলে তারা আরও কঠোর আন্দোলনের ডাক দেবে।
কর্মসূচিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, মহিলা কলেজ, নোয়াখালী জিলা স্কুল, চৌমুহনী কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। সেখানে তারা দুই থেকে আড়াই ঘণ্টা অবস্থান নেয়। এ সময় বিকল্প পথে যানবাহন চলাচল করে। বিকেল ৫টায় তারা সড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

ফরিদপুরের সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর হাত ও পায়ে থাকা বিভিন্ন চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি সনাতন ধর্মাবলম্বী...
২৫ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে একটি পরিত্যক্ত বাড়ির ঘরের তীরে (আড়ায়) গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইউছুফ আলী (৩২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পথচারীরা দুর্গন্ধ পেয়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে মরদেহটি দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুরে জামাতার কুড়ালের আঘাতে সাহারা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শাহেদ বিশ্বাস (৪৪) ও তাঁর মা ও তৃতীয় স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহগুলো কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১০টার দিকে চারজনের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষের ভাড়া বাসায় পৌঁছায়। পরে আফসানা শারমীন ও আকরাম হোসেনের মরদেহ তাঁর শ্বশুরবাড়ি থানা পাড়ায় নেওয়া হয়।
১ ঘণ্টা আগে