দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নোয়াখালীর বিভিন্ন উপজেলার তিন নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। একই সঙ্গে তাঁদের বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিকেলে জেলা বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সদস্যসচিব স্বাক্ষরিত তিনটি আলাদা বিজ্ঞপ্তি থেকে ওই তিন নেতাকে অব্যাহতির বিষয়টি জানা গেছে।
অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, সদর উপজেলার সহসভাপতি নুরুল আমিন ও হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের সভাপতি তানভির হায়দার তান্না।
দলীয় সূত্রে জানা গেছে, অব্যাহতি দেওয়া ওই তিন নেতা গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন সময় নিজ নিজ এলাকায় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে এসব বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। পরে তদন্ত করে তাঁদের অভিযোগের সত্যতা পেয়ে অব্যাহতির সিদ্ধান্ত নেয় দলটি।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো আজকের পত্রিকাকে বলেন, যাঁরা দলের সাংগঠনিক বহির্ভূত কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে। অব্যাহতি দেওয়া তিন নেতার বিরুদ্ধে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। আজ (শুক্রবার) থেকে দলের সব ধরনের কার্যক্রম থেকে তাঁদের বিরত থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
রাজধানীর তুরাগে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে সাত মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ মিনিট আগে
প্রস্তাবিত বাজেটে ডিএনসিসি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২ হাজার ৫৩১ কোটি ৭২ লাখ টাকা। এ ছাড়াও সরকারি ও বৈদেশিক অনুদান, সম্পদ বিক্রি হতে বাকি টাকা আয় হবে বলে জানিয়েছে ডিএনসিসি। বাজেটে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৭ কোটি টাকা এবং অর্থবছর শেষে সমাপনী স্থিতি থাকবে ৪২৭ কোটি ৫৩ লাখ..
৩১ মিনিট আগে
ঘরভর্তি মেহমানের জন্য রাতের রান্না করছিলেন রোজিনা আক্তার (৩৫)। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। রান্নাও ছিল শেষ পর্যায়ে। স্বামী মুজিবুর রহমান ঘরে ফিরলেই সবাই খেতে বসবেন। এমন আনন্দঘন প্রস্তুতির মধ্যেই পাহাড় ধসে এসে পড়ে রান্নাঘরে। মাটিচাপা পড়েন গৃহবধূ রোজিনা আক্তার। ঘরের মেহমান, প্রতিবেশী ও ফায়ার সার্ভিস
১ ঘণ্টা আগে