৬৯ দিন বন্ধ থাকার পর রোববার (৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক কার্যক্রম। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক কার্যক্রম (ক্লাস এবং পরীক্ষা) ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। আবাসিক শিক্ষার্থীদের যত দ্রুত সম্ভব হলে ওঠার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২৬ জুন থেকে সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে শিক্ষকেরা আন্দোলন শুরু করে এবং ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করেন। পাশাপাশি আল্টিমেটাম দিয়ে কর্মকর্তা–কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি শুরু করলে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিকসহ সকল কার্যক্রম।
একই মাসে কোটা সংস্কার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে তা রূপ নেয় সরকার পতনের আন্দোলনে যা ৫ আগস্ট পর্যন্ত স্থায়ী হয়। ৭ আগস্ট থেকে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা এবং শাটডাউন ঘোষণা করে। এরপর ১৯ আগস্টের দিকে শুরু হয় ভয়াবহ বন্যা। ফলে দীর্ঘ দুই মাসের বেশি সময় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার থেকে নোবিপ্রবিতে ক্লাস শুরু হবে। পরীক্ষার বিষয়ে স্ব স্ব ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’

চাঁদপুরে আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৯ জনকে আটক করেছে সদর মডেল থানা-পুলিশ। আজ শনিবার আনুমানিক বেলা আড়াইটার দিকে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩ মিনিট আগে
আমলাতন্ত্রকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার করতে বাংলাদেশে ‘সিভিল সার্ভিস ন্যায়পাল’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট নাগরিক ও গবেষকেরা। একই সঙ্গে সরকারি কর্মকর্তা নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব বন্ধে নীতিমালা প্রণয়ন এবং সংসদীয় কমিটির অনুমোদনের ব্যবস্থা করারও সুপারিশ করা হয়েছে...
৫ মিনিট আগে
তৃতীয় দফায় ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগ থেকে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি ২ ভরি স্বর্ণ, ২৩টি ২ আনা রৌপ্য এবং ১৯ ধরনের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। আজ শনিবার দিনভর প্রকাশ্যে এসব অর্থ গণনা করা হয়।
১৪ মিনিট আগে
রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান থেকে সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার আহ্বান জানানো হয়।
৩০ মিনিট আগে