
নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পলি প্লাইউড (ফার্নিচার) কারখানা ও নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ছাড়া প্রায় ৩০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে সেবারহাট পশ্চিম বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাত ১টার দিকে প্রথমে ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এতে সেবারহাট মেটাল, বেলাল মেশিনারি, ইব্রাহিম সাইকেল, জনি মেটাল, রবি মেটাল, রিথি গ্লাস, মিজান ট্রেডার্স, খান মেটাল ও বেলাল চা-স্টোর সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া আশপাশের প্রায় ৩০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানগুলোর মালামাল ও ফার্নিচার কারখানার মূল্যবান মেশিন পুড়ে গেছে। শুধু কারখানাটিতেই দুই শতাধিক শ্রমিক কাজ করতেন।
এ বিষয়ে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
৫ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে