Ajker Patrika

নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল পৌর এলাকায় মোটরের তারে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা এলাকার মুনছুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

অঞ্জনা রানী ঘোষ (৩৫) ও তাঁর ছেলে রাহুল ঘোষ (৮) একই এলাকার খোকন চন্দ্র ঘোষের স্ত্রী ও ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একাধিক মালিকানাধীন একটি পুকুরের পানি সেচের জন্য মোটর চালাচ্ছিলেন দুলাল ঘোষসহ অন্য মালিকেরা। এ সময় রাহুল অসাবধানতাবশত মোটরের তার স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়। ছেলেকে উদ্ধার করতে গিয়ে মা অঞ্জনা রানী ঘোষও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত