Ajker Patrika

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মো. সালাউদ্দিন নেকবর আলী প্রমাণিক। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর বেগমগঞ্জে মো. সালাউদ্দিন নেকবর আলী প্রমাণিক (৫৮) নামে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। আজ মঙ্গলবার সকালে পৌর করিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাউদ্দিন উপজেলার পৌর করিমপুর এলাকার হাজি ওয়াসিম উদ্দিন ভূঁইয়া বাড়ির লোকমানের ছেলে।

র‍্যাব জানায়, ২০১০ সালে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় মাদকদ্রব্যসহ পুলিশ সালাউদ্দিনকে আটক করে। ওই মামলায় জামিনে বের হয়ে পালিয়ে যান তিনি। পরে অভিযোগপত্র দাখিলের পর আদালত আসামি সালাউদ্দিনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালাউদ্দিনকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু করে র‍্যাব। মঙ্গলবার সকালে গোয়েন্দা নজরদারির মাধ্যমে উপজেলার পৌর করিমপুর এলাকায় হাজি ওয়াসিম উদ্দিন ভূঁইয়া বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত