
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুটি বেসরকারি হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স নবায়ন না থাকা, পর্যাপ্ত জনবল না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ ও অনুমোদনহীন শয্যা পরিচালনার অভিযোগে নিউ শমরিতা ও মেঘনা হসপিটালের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
ঙ্গলবার (৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী ও মাহফুজুল হক এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন স্থানে অনুমোদন ছাড়া কিছু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার অভিযোগ রয়েছে। এ ছাড়া রোগীদের পর্যাপ্ত সেবা না দেওয়া, অতিরিক্ত বিল আদায় ও প্রয়োজনীয় চিকিৎসক-নার্স না থাকার অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা, অনুমোদনের চেয়ে বেশি শয্যা পরিচালনা, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি পাওয়ায় মেঘনা হসপিটালকে ৩০ হাজার টাকা এবং নিউ শমরিতা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনুমোদনহীন অতিরিক্ত শয্যাগুলো সিলগালা করে দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন আনোয়ার হোসেন বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত না করলে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধনহীন, জনবলসংকট ও রোগী হয়রানির অভিযোগ থাকা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।

মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জিটুজি ভিত্তিতে চীনের অর্থায়নে মোংলা বন্দরে দুটি অত্যাধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে।
১২ মিনিট আগে
নীলফামারী জেলার ৭৭টি সরকারি দপ্তরের ওয়েবসাইট পর্যালোচনা করে মাত্র ১৩টির তথ্য শতভাগ হালনাগাদ পাওয়া গেছে। আবার ১১টি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে গুরুত্বপূর্ণ সাতটি বিষয়ে ৫০ শতাংশেরও কম তথ্য হালনাগাদ রয়েছে। এমনকি একটি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে কোনো তথ্যই পাওয়া যায়নি।
১২ মিনিট আগে
এনসিপির নেতা-কর্মীদের ওপর ফের হামলা হলে ফতুল্লা থানার ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার। গতকাল সোমবার বক্তাবলীতে হামলার ঘটনায় মামলা করতে গিয়ে তিনি এ বক্তব্য দেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
২৬ মিনিট আগে
ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত নাইমুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে জানালে তাঁরা নাইমুলকে নিষেধ করেন। কিন্তু তিনি উত্যক্ত করতেই থাকেন।
২৮ মিনিট আগে