
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক দম্পতিকে প্রকাশ্যে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মো. সফিকুল ইসলাম ওরফে সফিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক রিয়াজউদ্দিন সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সামাজিক বিশৃঙ্খলা ও দলীয় নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী এক নারীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের কারণে ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্যসচিব নুরুল হুদা এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে শনিবার সকালে সুবর্ণচরে এক নারী ও তাঁর স্বামীকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনায় অভিযুক্ত হিসেবে সফিকুল ইসলামের নাম সামনে আসে।

দেশের অন্যান্য শিল্পাঞ্চলের মতো গ্যাস-সংকটে ভুগছে নরসিংদীর শিল্পাঞ্চল। কারখানা কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনের তুলনায় গ্যাস সরবরাহ ৬০-৮০ শতাংশ পর্যন্ত কম। ফলে গত দুই সপ্তাহে নরসিংদীর কোনো কোনো কারখানায় উৎপাদন ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।
২৯ মিনিট আগে
আমন মৌসুম শুরু হয়েছে। কৃষকেরা জমি প্রস্তুত করছেন। বীজতলা থেকে চারা তোলা হচ্ছে। কোথাও কোথাও চারা রোপণও শুরু হয়েছে। তবে কৃষকেরা সারের দোকানে গিয়ে সার পাচ্ছেন না। ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় বিসিআইসি ও বিএডিসি তাঁদেরকে সার সরবরাহ করছে না।
১ ঘণ্টা আগে
রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। নগরীর পাঁচটি এলাকায় এডিস মশার প্রজনন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ব্রেটো সূচক ৬১ দশমিক ৩৩ পাওয়া গেছে, যেখানে ২০-এর বেশি সূচককে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
১ ঘণ্টা আগে
নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।
১ ঘণ্টা আগে