
নোয়াখালীতে জজ কোর্ট সড়কে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
আজ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনজনকে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। সেখানে বলতে শোনা যায়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি থানায় কেউ অবহিত করেনি। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী সাইফুল্লাহকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই নির্দেশ দেন...
১ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুরে নির্মাণাধীন বাড়িতে অগ্নিসংযোগে দগ্ধ হয়ে আফাজ উদ্দিনের (৬২) মৃত্যুর ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। আজ শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন তাঁরা। শোকাহত এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য...
১ ঘণ্টা আগে
শেরপুরের শ্রীবরদীতে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আশরাফ উদ্দিনের বিরুদ্ধে স্টেশনের ভেতরেই বহিরাগত এক নারীকে নিয়ে আপত্তিকর নাচ-গানের আসর বসানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগে
রাজশাহীতে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত আগের নিয়মে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে