নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ১ নম্বর চরজব্বর ইউনিয়নের উত্তর চরহাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ির মাদ্রাসায় আগুনের এ ঘটনা ঘটে। এতে মাদ্রাসাটি পুড়ে যায়।
আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান (৩৫) পিরোজপুর জেলার বাসিন্দা। তিনি সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।
চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার জানান, ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্ত শিক্ষকের মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। এতে প্রায় এক সপ্তাহ ধরে মাদ্রাসাটি বন্ধ ছিল। গতকাল গভীর রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
ইউএনও আকিব ওসমান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, মাদ্রাসার শিক্ষক ছাত্রী নিয়ে পালানো ও প্রতিষ্ঠানে তালা লাগানোর বিষয়ে উপজেলা প্রশাসনকে কেউই অবহিত করেনি। এটি একটা অপরাধমূলক ঘটনা। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চরজব্বর থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাদ্রাসায় কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় ভুক্তভোগী পরিবার সুধারাম থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ ঘটনায় এ থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাম্পে তেল নিতে আসা হাফিজ উদ্দিন বলেন, ‘সকাল ৬টায় এসেছি। এখন দুপুর ১২টা বাজে। এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। দিন যত যাচ্ছে, সমস্যা যেন ততই বাড়ছে। জানি না কবে এই সমস্যার সমাধান হবে।’
২ মিনিট আগে
‘যদি শিক্ষক নিয়োগে আমাদের কোনো দুর্বলতা থেকে থাকে, আর এমপিরা যদি সকলে মিলে রাজনীতি করেন, তাহলে শিক্ষার পরিবেশ থাকবে না। আমরা সকলে চাই আগামীর বাংলাদেশ; এর কারিগর হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।’
৫ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দাবি না মানলে পৌরসভা ঘেরাও, সড়ক অবরোধসহ সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত পৌর ট্যাক্স বন্ধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
১১ মিনিট আগে
জ্বালানি সংকটে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিং ২৫০ মেগাওয়াট ছাড়িয়েছে। একই সঙ্গে ছয়টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে নগরবাসীকে দিনের বড় অংশ বিদ্যুৎ ছাড়া কাটাতে হচ্ছে। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভোগান্তি বাড়ছে কয়েক গুণ।
১৯ মিনিট আগে