
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. মুহাম্মদ ইসমাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন নোবিপ্রবি আইন ২০০১-এর ধারা ১০ (১) অনুযায়ী আগামী চার বছরের জন্য এ নিয়োগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগের হিড়িক পড়ে। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে প্রথম দিকে পদত্যাগ না করলেও গত ২০ আগস্ট কঠোর আন্দোলনের মুখে পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। মুহাম্মদ ইসমাইল তাঁর স্থলাভিষিক্ত হবেন।

চাঁদপুরে আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৯ জনকে আটক করেছে সদর মডেল থানা-পুলিশ। আজ শনিবার আনুমানিক বেলা আড়াইটার দিকে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২ মিনিট আগে
আমলাতন্ত্রকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার করতে বাংলাদেশে ‘সিভিল সার্ভিস ন্যায়পাল’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট নাগরিক ও গবেষকেরা। একই সঙ্গে সরকারি কর্মকর্তা নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব বন্ধে নীতিমালা প্রণয়ন এবং সংসদীয় কমিটির অনুমোদনের ব্যবস্থা করারও সুপারিশ করা হয়েছে...
৪ মিনিট আগে
তৃতীয় দফায় ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগ থেকে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি ২ ভরি স্বর্ণ, ২৩টি ২ আনা রৌপ্য এবং ১৯ ধরনের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। আজ শনিবার দিনভর প্রকাশ্যে এসব অর্থ গণনা করা হয়।
১৩ মিনিট আগে
রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান থেকে সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার আহ্বান জানানো হয়।
২৯ মিনিট আগে