
নোয়াখালীর হাতিয়ায় স্কুলছাত্রী ও তার মাকে বেঁধে নির্যাতন ও ভিডিও ধারণের পর টিকটক বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের পটিয়া থানার কুসুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্ট ফোনটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন।
গ্রেপ্তারকৃত আসামির নাম জিল্লুর রহমান (২০)। তিনি হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জহির উদ্দিনের ছেলে।
হাতিয়া থানার ওসি বলেন, ‘ঘটনার পর ভুক্তভোগীদের পক্ষ থেকে ওই ছাত্রীর বাবা ইদ্রিস বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে জিল্লুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা-পরবর্তী অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। পরে পটিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে তাঁকে হাতিয়া থানায় আনা হবে।’
উল্লেখ্য, জমিজমা নিয়ে বিরোধের জেরে চুরির অভিযোগ দিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের এক স্কুলছাত্রী (১৫) ও তার মাকে (৩৮) দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। সেই সঙ্গে তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন জিল্লুরসহ কয়েকজন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক হিসেবে ছড়িয়ে পড়ে।
অভিযুক্তরা ওই স্কুলছাত্রী ও তাঁর মায়ের নাকে, কানে ও গলায় থাকা স্বর্ণালংকার এবং ঘর থেকে নগদ টাকা নিয়ে গেছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, বিকেলে বালুমহালের ড্রেজারে বসে হিসাব-নিকাশ করছিলেন মিরাজ। এ সময় স্পিডবোটে করে আসা অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হলে হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
৪৩ মিনিট আগে
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আবদুল বারী বলেছেন, ‘আমাদের এলাকায় আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। মূল কারণগুলোর একটি ছিল ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকা। খালগুলো সচল থাকলে কৃষকদের এত বড় ক্ষতির মুখে পড়তে হতো না।’
২ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা মো. রাকিবুল হাসান বলেন, রেললাইন ঘেঁষে রাজেন্দ্র সেনানিবাসের বিপসটের পেছনে এক নারী শিশুকে নিয়ে বসে ছিলেন। সকালে তিস্তা এক্সপ্রেস ট্রেন এলে হঠাৎ ওই নারী শিশুটিকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়েছে।
৩ ঘণ্টা আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদারকে ধাক্কা দেওয়া প্রাইভেট কারটির মালিক ব্যবসায়ী কাজী হামিদুল হক। গাড়িটি নীল রঙের। ইতিমধ্যে গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এটির চালক আটক হননি। কাজী হামিদুল হক খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ
৪ ঘণ্টা আগে