নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুর থেকে সম্রাট হোসেন (৩২) নামে এক কলেজশিক্ষকের লাশ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার সকালে রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
মৃত সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের সেজ ছেলে। তিনি উপজেলার ওয়েস্ট ব্যাংক কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক ছিলেন।
নিহতের বন্ধু এনামুল হক মঞ্জু বলেন, ‘সে আমাকে ফোন দিয়ে ডাক্তার দেখাবে বলে জানিয়েছিল। গত এক সপ্তাহ তাঁকে কিছুটা মানসিক হতাশাগ্রস্তও মনে হয়েছে। গতকাল থেকে সম্রাট নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি আজকে থানায় সাধারণ ডায়েরি করার জন্য বলি। সকালে বাড়ির সামনের মসজিদের পুকুরে তাঁর লাশ দেখতে পাওয়া যায়।’
একই ওয়ার্ডের ইউপি সদস্য মো. এনায়েত জানান, কলেজশিক্ষক সম্রাট খুব ভালো ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে কীভাবে মারা গেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষার্থীকে মাদকসহ আটকের পর সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সাময়িক বহিষ্কৃত ওই তিন শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
২ মিনিট আগে
গোপন সংবাদের মাধ্যমে জানা যায়-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। ওই ফ্লাইটটি শুক্রবার দুপুর দেড়টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ফ্লাইটটি নামার পর নাসির
৮ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মীকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
১২ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দৌলজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে