নীলফামারীতে মাছ ধরার জন্য পুকুরে সেচ পাম্প বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর একজন।
আজ বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫) ও পার্শ্ববর্তী কুটিপাড়া গ্রামের নদীরপাড়ের আব্দুর রউফের ছেলে মুজিবুর রহমান (৫০)। এ সময় মিঠু ইসলাম (৩০) নামের অপর একজন আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে বাবুপাড়া গ্রামের একটি পুকুরের পানি অপসারণ করে মাছ ধরার জন্য সেচ পাম্প (মটর) বসিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া পড়েছে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) বিকেলের দিকে নগরীর আমজাদের মোড় এলাকার ‘আয়েশা টাওয়ার’ নামে একটি ছাত্রাবাস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই শিক্ষার্থীর নাম মাহফুজুর রহমান।
৩ মিনিট আগে
কক্সবাজারে বাসায় ঢুকে সানজিদা আক্তার রেশমি (৩২) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত তিন নারীকে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (সিভিল জজ) নিয়োগের ক্ষেত্রে আইন বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি কমপক্ষে পাঁচ বছর ওকালতির বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন।
১৬ মিনিট আগে
বিকেলে ওই ব্যক্তি ঢাকা মেডিকেলের নতুন ভবন ও চানখাঁরপুলের মাঝামাঝি রাস্তায় নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে উঠছিলেন। এ সময় ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেকিং করার সময় ওই ব্যক্তিকে চাপা দেয়। এরপর দ্রুত তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। বাস দুটি স্থানীয়রা আটক করে...
২৫ মিনিট আগে