
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, যেসব কারণে ছাত্র-জনতা আন্দোলন করেছে তা যেন পূরণ হয়। ছাত্র-জনতার দাবিগুলো সর্বাগ্রে পূরণ করা হোক। নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ের জন্য এ দেশের মানুষকে সংগ্রাম করতে হবে না। বিনা সংগ্রামে জনগণের দাবি পূরণ করা হবে।
শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশে সংস্কার কার্যক্রম চলছে, এরপর নির্বাচন। তাই সরকারকে একটু সময় দিতে হবে। বিশেষ করে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতেই মূলত এই সরকার। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন হালনাগাদ ভোটার তালিকা। সরকারের সদিচ্ছা থাকলে তা দ্রুত সময়ে সম্পন্ন করতে পারবে। ভোটারের যোগ্য এমন কোনো নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না যান।
আজ শুক্রবার সকালে নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে পৌরসভা মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এসব কথা বলেন। জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য আব্দুর রশিদ প্রমুখ।
সম্মেলনে শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে অনেক দল প্রতিযোগিতায় আসবে। কিন্তু জনপ্রিয়তার কারণে টিকতে না পারা এসব দলের অনেক যোগ্য লোক আছে যারা দেশ পরিচালনার যোগ্যতা রাখেন। সেই সব দলের যোগ্য ব্যক্তিদের ক্ষমতায় আনা হবে।
যেসব কারণে ছাত্র-জনতা আন্দোলন করেছে তা পূরণ হওয়ার আশা ব্যক্ত করেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘ছাত্র-জনতার দাবিগুলো সর্বাগ্রে পূরণ হোক। নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ের জন্য এ দেশের মানুষকে সংগ্রাম করতে হবে না, বিনা সংগ্রামে জনগণের দাবি পূরণ হবে।’
জামায়াতের আমির বলেন, ‘বিগত সংসদে জনগণের স্বার্থের কথা বলতে না পারলেও গান গেয়ে রসিকতা করার জায়গা বানিয়েছিল পবিত্র সংসদকে। কিন্তু এবার তা হবে না, সংসদ হবে নাগরিকের ভালো কিছুর জন্য। আমরা সেই প্রস্তাব দিয়েছি, যেখানে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে।’

রাঙামাটি জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে রাঙামাটি সেনা রিজিয়ন ও রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। আজ বৃহস্পতিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল ও রিজিয়নের নিজস্ব চিকিৎসক এবং দক্ষ জনবলের মাধ্যমে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়...
২০ মিনিট আগে
চাঁদপুর শহরের নিউ ট্রাকরোডে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ দুই শিশুর মধ্যে মো. রাব্বি (৪) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মারা গেছে। একই সময় দগ্ধ অপর শিশু ফাইজা আক্তারের (৬) অবস্থায়ও আশঙ্কাজনক।
১ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় তখন রাত ১টা। মাহফিলের প্রধান অতিথি শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী বয়ান করছেন। বয়ান শেষে মাদ্রাসার পক্ষ থেকে এক হালি কমলা তিনি প্রকাশ্যে নিলামে তোলেন। অবিশ্বাস্য হলেও সত্য, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার কথা চিন্তা করে এই চারটি কমলা নিলামের মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়ে কিনে নেন যুক্ত
১ ঘণ্টা আগে
সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় একই সময়ে বিএনপির দুই পক্ষের সভা-সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্
১ ঘণ্টা আগে