
নীলফামারীর পলাশবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সৈয়দপুর-চিলাহাটি রেলপথের জ্ঞানদাস কানাইকাটা এলাকার তেঁতুলতলা রেলক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া গ্রামের কাল্টু চন্দ্রের ছেলে সন্তোষ কুমার (৪৮) ও শেল্টু চন্দ্রের ছেলে ভবেশ চন্দ্র (২৮)। তারা পেশায় নির্মাণশ্রমিক এবং সম্পর্কে আপন চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে সন্তোষ ও ভবেশ মোটরসাইকেলযোগে পেশাগত কাজে যোগ দেওয়ার জন্য পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে তাঁরা রেলক্রসিং পারাপারের সময় ঢাকাগামী আন্তনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের দুই আরোহী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে