মাসুদ পারভেজ রুবেল, ডিমলা (নীলফামারী)

ভাঙন রোধে করা হয়েছিল নদী খনন; কিন্তু সেটাই এখন নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদীর তীরের মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। খননের পর নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের বসতভিটা, কৃষিজমি, বাঁধ, সড়ক ও সরকারি অবকাঠামো।
খোঁজ নিয়ে জানা গেছে, নদীটি উপজেলার পূর্ব ছাতনাই, গয়াবাড়ি ও নাউতারা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য ২৫ কিলোমিটার। এটি একসময় কৃষির প্রাণশক্তি ছিল। কৃষকেরা নদীর পানিতে সেচ পেতেন, মাছ চাষ করে জীবনধারণ করতেন; কিন্তু খননের পর নদীর প্রাকৃতিক গতিপথে সৃষ্টি হয়েছে একাধিক চ্যানেল। নদী বিভক্ত হয়ে ভাঙন সৃষ্টি করেছে আরও দ্রুত।
স্থানীয়রা বলছেন, নদী যেন তাদের স্বপ্ন, জীবন ও বাড়ি এক রাতের মধ্যে গ্রাস করে নিয়েছে।
২০০৭ সালে কৃষি সেচ সুবিধার জন্য উপজেলার পূর্ব ছাতনাই এলাকায় এলজিইডি একটি স্লুইসগেট নির্মাণ করে। এর আশপাশে গড়ে উঠেছিল কৃষি ও মাছ চাষনির্ভর জনপদ। কিন্তু ২০২১ সালে নদী খননের পর ধস শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত খননে স্লুইসগেট ৬ ফুট নিচে দেবে অকেজো হয়ে যায়, ধসে পড়ে তিনটি সেতু, হেলে পড়ে আরও দুটি। নদীগর্ভে বিলীন হয়েছে ছাতনাই, মিয়াপাড়া ও মধ্যপাড়া এলাকার চার কিলোমিটার বাঁধ কাম সড়ক। জমি ও বসতবাড়ি হারিয়েছে নদীর আশপাশের শতাধিক পরিবার।
পাউবো সূত্র জানায়, ২০১৯-২০ অর্থবছরে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড ১২ কোটি টাকা ব্যয়ে নাউতারা নদীর ২৫ কিলোমিটার এলাকা খননের উদ্যোগ নেয়। খনন সম্পন্ন হয় ২০২১ সালে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, স্লুইসগেট ও সেতু ধসে পড়ে রয়েছে নদীতে। ফলে সেচ ও যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে।
বাজারে কৃষিপণ্য পৌঁছানো বন্ধ, মাছ চাষও বন্ধ রয়েছে। যোগাযোগবিচ্ছিন্ন হওয়ায় স্কুল, চিকিৎসা ও হাট-বাজারেও চরম দুর্ভোগ।
স্থানীয়রা জানান, ধস শুরুর পর পাঁচ বছর পার হয়েছে, তবুও ভাঙা স্লুইসগেট, সেতু ও সড়কের ধ্বংসস্তূপ অপসারণ করা হয়নি।
নদীতীরবর্তী পূর্ব ছাতনাই এলাকার বাসিন্দা আলিয়ার রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘চোখের সামনে নদী সব গিলে ফেলল। রান্নাঘর, শোবার ঘর, বাচ্চাদের বই-খাতা—এক রাতেই শেষ। প্রাণ নিয়ে বাঁচলাম, কিন্তু ভিটে তো আর ফেরত পাওয়া যাবে না। এখন শেষসম্বল আবাদি ২ বিঘা জমিও নদী গিলছে।’
মিয়াপাড়ার কৃষক লাল মিয়া বলেন, ‘৩ বিঘা জমি ছিল। ধান-ভুট্টা চাষ করতাম। নদী সব নিয়ে গেছে। এখন মজুরি খেটে বাঁচি।’
শিশুসন্তানকে কোলে নিয়ে রহিমা বেগম নামের এক গৃহবধূ বলেন, ‘রাস্তা নাই, সেতু নাই বাজারে যাইতে পারি না, ডাক্তার দেখাইতে পারি না। সন্তান অসুস্থ হলে বুক ফেটে যায়, কিন্তু কিছু করার উপায় নাই।’
রাস্তা ভেঙে পড়ায় স্কুলগামী শিশুদের প্রতিদিন কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়। শিক্ষার্থী খাদিজা আক্তার বলে, ‘স্কুলে কাদা মাড়িয়ে যেতে যেতে প্রায়ই দেরি হয়ে যায়। পড়াশোনায় মনও বসে না। অনেক সময় মনে হয়, আমাদের স্বপ্নও নদীর জলে তলিয়ে যাচ্ছে।’
জানা যায়, নদীভিত্তিক কৃষির সুবিধা কাজে লাগাতে এলজিইডি গড়ে তুলেছিল ‘ক্ষুদ্র পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’। পাঁচ শতাধিক সদস্যের সমিতি চাঁদা দিয়ে সেচব্যবস্থা চালাত, নদীতে মাছ চাষ করত। এ বিষয়ে জানতে চাইলে সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, ‘খননের পর সবকিছু ভেঙে গেছে। আমাদের স্বপ্নই নদীর গর্ভে হারিয়ে গেছে। পাঁচ বছর পার হয়েছে, তবুও নদীতে ভেঙে পড়া ধ্বংসস্তূপ অপসারণ করা হয়নি। এভাবে নদীর ভাঙন আরও ভয়াবহ হয়ে গেছে। আমাদের জীবন এখন অনিশ্চয়তার খাঁচায় বন্দী। সরকার যদি পাশে না দাঁড়ায়, এলাকা জনশূন্য হয়ে যাবে।’
সমিতির সদস্য মোক্তার আলী বলেন, ‘উন্নয়নের নামে নেওয়া উদ্যোগ যদি মানুষের জীবন, জীবিকা ও স্বপ্নকে নষ্ট করে, তবে সেটি কী সত্যিই উন্নয়ন? নাউতারা নদীর ভাঙনের গল্প যেন সে প্রশ্নের উত্তর দিচ্ছে।’
নদী নিয়ে কাজ করা সংগঠন ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সোহেল হাসান বলেন, ‘নদী খননের আগে পরিবেশগত প্রভাব মূল্যায়ন অত্যন্ত জরুরি। নাউতারায় সে নিয়ম মানা হয়নি। ফলে ভাঙন ঠেকাতে খনন প্রকল্পটি এখন পরিণত হয়েছে সর্বনাশের কারণ।’
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, খননের পর নদীতে ভেঙে পড়া অবকাঠামোর কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে ভাঙন বাড়ছে। অবকাঠামোগুলো এলজিইডির আওতায়। তাই অপসারণ করা হয়নি। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
এত বড় প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশগত মূল্যায়ন ও টেকসই প্রতিরক্ষা পরিকল্পনা করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি পরে যোগদান করেছি।’
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ডিমলা উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম ও জেলা প্রকৌশলী ফিরোজ হাসান কথা বলতে রাজি হননি।

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
ঢাকার সাভারে বকেয়া বেতন ও ভাতার দাবিতে উরি অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করছেন। গতকাল বৃহস্পতিবার রাত থেকে কয়েক শ শ্রমিক এ বিক্ষোভ করছেন বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের আন্দোলন চলছিল।
৩৪ মিনিট আগে
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ভ্যাপ ও ই-সিগারেট কার্টিজে মেশানো এই তরল সিনথেটিক মাদক কয়েক ফোটাই মানুষের স্নায়ুতন্ত্র বিপর্যস্ত করতে পারে। এটি দ্রুত নেশায় আচ্ছন্ন করে, হ্যালুসিনেশন, আক্রমণাত্মক আচরণ, হৃৎস্পন্দন অস্বাভাবিক হওয়া এবং অন্যান্য মারাত্মক শারীরিক ঝুঁকি তৈরি করে।
১ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ২টা ১০ মিনিট বা ২০ মিনিটের দিকে হাদি রিকশায় চড়ে কোথাও যাচ্ছিলেন। সে সময় পেছন থেকে মোটরসাইকেলে এসে দুই যুবক গুলি করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্তে চেষ্টা চলছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদির সঙ্গী ও সমর্থকদের ভিড়। তাঁর সতীর্থরা জানান, তিনি জরুরি বিভাগে রয়েছেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকেরা ‘বি নেগেটিভ’ রক্ত জোগাড় করতে বলেছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই মো. সেলিম বলেন, ‘হাদির মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। ধারণা করা হচ্ছে, মাথায় গুলি লেগেছে। তাঁকে জরুরি বিভাগের ওসেক ইউনিটে (ওয়ান-স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি সার্ভিস) নেওয়া হয়েছে।

২৬ আগস্ট ২০২৫
ঢাকার সাভারে বকেয়া বেতন ও ভাতার দাবিতে উরি অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করছেন। গতকাল বৃহস্পতিবার রাত থেকে কয়েক শ শ্রমিক এ বিক্ষোভ করছেন বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের আন্দোলন চলছিল।
৩৪ মিনিট আগে
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ভ্যাপ ও ই-সিগারেট কার্টিজে মেশানো এই তরল সিনথেটিক মাদক কয়েক ফোটাই মানুষের স্নায়ুতন্ত্র বিপর্যস্ত করতে পারে। এটি দ্রুত নেশায় আচ্ছন্ন করে, হ্যালুসিনেশন, আক্রমণাত্মক আচরণ, হৃৎস্পন্দন অস্বাভাবিক হওয়া এবং অন্যান্য মারাত্মক শারীরিক ঝুঁকি তৈরি করে।
১ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)

ঢাকার সাভারে বকেয়া বেতন ও ভাতার দাবিতে উরি অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করছেন। গতকাল বৃহস্পতিবার রাত থেকে কয়েক শ শ্রমিক এ বিক্ষোভ করছেন বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের আন্দোলন চলছিল।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাভারের আরাপাড়ায় একটি ভাড়া করা ভবনে উড়ি অ্যাপারেলসের কার্যক্রম চলছিল। কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিদেশি মালিক আরাপাড়া থেকে কারখানাটি অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেন। কিন্তু অধিকাংশ শ্রমিক পরিবর্তিত স্থানে কাজ করতে অস্বীকৃতি জানান এবং তাঁদের সব ধরনের পাওনা পরিশোধ করে দিতে বলেন।
প্রতিষ্ঠানটির নমুনা বিভাগে কর্মরত ব্যবস্থাপক পলাশ আহমেদ বলেন, ৮০ ভাগ শ্রমিক স্থানান্তরিত কারখানায় কাজ করতে অপারগতা প্রকাশ করেন। এই অবস্থায় শিল্প পুলিশ, বিজিএমইএ কর্তৃপক্ষ ও মালিকপক্ষের মধ্যস্থতায় গতকালের মধ্যে তাঁদের নভেম্বর মাসের বকেয়া বেতনসহ চলতি মাসের বেতন ও নিয়ম অনুযায়ী সব প্রকার পাওনা পরিশোধের সিদ্ধান্ত হয়। কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী গতকাল তাঁদের পাওনা পরিশোধ না করায় শ্রমিকেরা আন্দোলনে নামেন।
সোহানুর রহমান নামের এক শ্রমিক বলেন, ‘পাওনা পরিশোধ না করেই মালিকপক্ষ কয়েক দিন ধরে রাতে যন্ত্র ও মালামাল স্থানান্তর করছিল। এসব কারণে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতেই উত্তেজিত শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করেন। এর পর থেকে পালা করে আমরা তাঁদের অবরুদ্ধ করে রেখেছি। আমাদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখা হবে।’
এ বিষয়ে অবরুদ্ধ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য কারখানার ভেতরে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা বাধা দেন।
সকাল সাড়ে ১০টার দিকে শিল্প পুলিশ-১-এর (আশুলিয়া) পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, বকেয়া বেতনসহ সব ধরনের পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছেন। মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি পূরণে ব্যবস্থা নেবে।

১ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
রাজধানী বিজয়নগর কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, বেলা আড়াইটার পরপরই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।

মালয়েশিয়া থেকে সংগ্রহ করে ভ্যাপ ও ই-সিগারেটের মাধ্যমে দেশে ভয়ংকর নতুন মাদক এমডিএমবি বিক্রি করছিল একটি চক্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চক্রটির মূল হোতাসহ সব সদস্যকে গ্রেপ্তার করেছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশে প্রথমবারের মতো এমডিএমবির বড় চালান জব্দের বিষয়টি তুলে ধরেন মহাপরিচালক মো. হাসান মারুফ। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রুপ খুলে গোপনে ক্রেতাদের হাতে এই মাদক পৌঁছে দেওয়া হতো।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র খন্দকার তৌকিরুল কবির তামিম (২৬), মেহেদী হাসান রাকিব (২৬), বেসরকারি প্রতিষ্ঠানের সেলস অ্যান্ড মার্কেটিং কর্মকর্তা মো. মাসুম মাসফিকুর রহমান ওরফে সাহস (২৭) এবং সম্প্রতি ভারত থেকে পড়াশোনা শেষে দেশে ব্যবসা শুরু করা মো. আশরাফুল ইসলাম (২৫)।
সংবাদ সম্মেলনে ডিএনসির মহাপরিচালক বলেন, বিশ্বজুড়ে ই-সিগারেট ও ভ্যাপের ব্যবহার তরুণদের মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে। একসময় এসব ডিভাইসে নিকোটিন বা টোব্যাকো ব্যবহৃত হলেও এখন এর ভেতর মেশানো হচ্ছে নিউ সাইকোঅ্যাকটিভ সাবস্ট্যান্সেস (এনপিএস) ও বিভিন্ন অপিওডস।
এ ধরনের নতুন বিপজ্জনক মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা আইএনসিবি ‘অপারেশন ই-ভেপোর-এইট’ নামে বৈশ্বিক নজরদারি কর্মসূচি চালু করে। এর অংশ হিসেবে ডিএনসির গোয়েন্দা দল দেশে এমডিএমবি ছড়িয়ে পড়ার সত্যতা উদ্ঘাটন করে।
মো. হাসান মারুফ জানান, ডার্ক ওয়েব, সোশ্যাল মিডিয়া ও অনলাইন মার্কেটপ্লেসে নজরদারি চালিয়ে প্রথমে এমডিএমবির অস্তিত্ব শনাক্ত করা হয়। খুচরা বিক্রেতা হিসেবে চিহ্নিত তামিমকে নজরদারির পর গত বুধবার (১০ ডিসেম্বর) মিরপুর পল্লবী থেকে ২০ মিলিলিটার এমডিএমবিসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে মেহেদী হাসান রাকিবকে মিরপুর থেকেই গ্রেপ্তার করা হয়।
রাকিবের জবানবন্দিতে মালয়েশিয়া থেকে মাদক আনার হোতা আশরাফ ও তাঁর সহযোগী সাহসের নাম উঠে আসে। পরে অভিযানে চক্রের এই দুই প্রধানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩১০ মিলিলিটারের পাঁচটি কনটেইনারে এমডিএমবি পিনাকা উদ্ধার করা হয়।
ডিএনসির মহাপরিচালক জানান, আশরাফ দীর্ঘদিন ধরে সমাজের একটি নির্দিষ্ট শ্রেণির মধ্যে এই মাদক সরবরাহ করছিলেন। ই-সিগারেট ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘গোপন বাজার’ তৈরি করেছিলেন তাঁরা। ফেসবুকের ক্লোজড গ্রুপ, রিভিউ পেজ ও ভুয়া অ্যাকাউন্টে সংকেতভিত্তিক পোস্টের মাধ্যমে ক্রেতা সংগ্রহ করা হতো। আগ্রহী ক্রেতাকে নিয়ে যাওয়া হতো হোয়াটসঅ্যাপের এনক্রিপটেড চ্যাটে। যেখানে কোডওয়ার্ডে দাম ঠিক করা হতো। ইমোজি, লোকেশন শেয়ার ও লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সরবরাহ সম্পন্ন হতো। সোশ্যাল মিডিয়ার আড়ালে তাঁরা পুরো লেনদেনকে ‘নিরাপদ, দ্রুত ও অদৃশ্য’ রাখতেন।
এমডিএমবির ক্ষতিকর দিক তুলে ধরে হাসান মারুফ বলেন, ভ্যাপ ও ই-সিগারেট কার্টিজে মেশানো এই তরল সিনথেটিক মাদকের কয়েক ফোটাই মানুষের স্নায়ুতন্ত্র বিপর্যস্ত করতে পারে। এটি দ্রুত নেশায় আচ্ছন্ন করে, হ্যালুসিনেশন (মতিভ্রম), আক্রমণাত্মক আচরণ, হৃৎস্পন্দন অস্বাভাবিক হওয়া এবং অন্যান্য মারাত্মক শারীরিক ঝুঁকি তৈরি করে।
অভিযানে মোট ৩৪০ মিলিলিটার এমডিএমবি, গাঁজার চকলেট, এমডিএমবি গ্রহণে ব্যবহৃত ভ্যাপ ডিভাইস, ই-লিকুইড এবং বিক্রির জন্য প্রস্তুত খালি ক্যানিস্টার উদ্ধার করা হয়েছে।