নীলফামারীর ডোমার রেল স্টেশনের টয়লেট থেকে তাহিরুল ইসলাম (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ মে) সকালে সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ ওই লাশ উদ্ধার করে।
তাহিরুল ইসলাম উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের জোড়াবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে।
ডোমার স্টেশন মাস্টার মো. আশরাফুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে এক যাত্রীর মাধ্যমে জানতে পারেন স্টেশনের টয়লেটে এক ব্যক্তির লাশ পড়ে আছে। তাৎক্ষণিক বিষয়টি সৈয়দপুর রেলওয়ে থানা, ডোমার থানা-পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। সকাল সোয়া ৬টার দিকে দমকল বাহিনীর সদস্যরা ডোমার থানা-পুলিশের উপস্থিতিতে ওই লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
স্টেশন মাস্টার বলেন, ‘পরিবারের কাছ থেকে জানতে পেরেছি তাহিরুল ইসলাম হৃদ্রোগে আক্রান্ত। ব্যবসায়িক কাজে বিরামপুর যাওয়ার কথা বলে শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।’
সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন পেয়ে তার পরিবারকে খবর দেওয়া হয়। পরে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি টয়লেটে প্রবেশ করার পরপরই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ছয় মাসের জন্য ভোলা জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। ১০ সদস্যের এ কমিটিতে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানকে আহ্বায়ক ও শরীফ হাওলাদার সাগরকে সদস্যসচিব করা হয়েছে।
৩ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইয়াবা বিক্রি ও সেবনের দায়ে মোশারফ হোসেন নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
৫ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় সার বিক্রতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক সার ডিলার ও দুই দোকানিকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫ হাজার ৬৩২ টাকা মূল্যের ২১০ কেজি সার জব্দ করে স্পট নিলামের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।
৬ মিনিট আগে
লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিজের ও ছেলের মাদকের টাকা জোগাড় করতেই তিনি চুরি করেছেন।
২৪ মিনিট আগে