
বিমানবন্দরে অবতরণ করবে ফ্লাইট। তখন রানওয়েতে ছোটাছুটি করছিল এক শিয়াল। নামতে না পেরে আকাশে চক্কর দিতে থাকে উড়োজাহাজ। শিয়ালটি সরে গেলে ২৫ মিনিট পর ফ্লাইট অবতরণ করে। আজ শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে জানান, ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ ডি উড়োজাহাজ সকাল ৮টা ২০ মিনিটের দিকে সৈয়দপুরে পৌঁছায়। কিন্তু রানওয়েতে একটি শেয়ালকে এদিক-সেদিক ছোটাছুটি করতে দেখে পাইলট আকাশে চক্কর দিতে থাকেন।
তিনি আরও বলেন, পাইলটের কাছে জানার পর বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা শিয়ালটি তাড়িয়ে দিলে প্রায় ২৫ মিনিট পর পৌনে ৯টার দিকে ফ্লাইটটি অবতরণ করে। তখন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আতিকুল ইসলাম নামে ওই ফ্লাইটের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে পাইলট উড়োজাহাজ আবার ওপরে তোলেন। এরপর ২৫ মিনিট ধরে আকাশে চক্কর দিতে থাকেন। তখন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফ্লাইটটি অবতরণ করার পর তাঁরা জানতে পারেন বিমানবন্দর রানওয়েতে নামার সময় একটি শিয়াল নজরে আসায় পাইলট ফ্লাইটটি অবতরণ না করিয়ে এভাবে চক্কর দিচ্ছিলেন।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি বড় ধরনের কিছু না। ঘটনাটি জানার পর নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ঘরে ঢুকে চারজনের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
২ ঘণ্টা আগে
খয়ের বাড়ি গ্রামের আতিয়ার রহমান বলেন, ‘পীরগঞ্জের স্লুইসগেটের জলকপাট বন্ধ থাকায় পানি নামতে পারছে না। আমাদের ধান পুরো পানির নিচে চলে গেছে। দ্রুত গেট খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।’
২ ঘণ্টা আগে
হাবিবুর রহমান জানান, তার বড় ভাই মুহিবুর উচ্চশিক্ষার আশায় কয়েক বছর আগে রাশিয়ায় পাড়ি জমান। সেখানে আড়াই বছর পড়ালেখা করেন। এরপর দেশে এসে এক মাস থেকে আবার রাশিয়া চলে যান। সেখানে যাওয়ার কিছুদিন পর পরিবারের সদস্যদের জানান তিনি রাশিয়ার সেনাবাহিনীর রান্নার কাজ করেন।
২ ঘণ্টা আগে
রাজশাহী নগরের পাঁচটি মহল্লায় চার দশক ধরে বসবাস করা অন্তত ৭৫০ পরিবার হঠাৎ উচ্ছেদের মুখে পড়েছে। জমির মালিকানা দাবি করে ওয়ারিশদের উদ্যোগে গত রোববার অভিযান চালিয়ে ২৩টি ঘর ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে উচ্ছেদ বন্ধ হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
৭ ঘণ্টা আগে