দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে গত তিন দিন থেকে তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে শহর এবং গ্রামের খেটে খাওয়া মানুষদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। রিকশাচালক, ভ্যানচালক থেকে শুরু করে বিভিন্ন পেশার শ্রমজীবী ও দিনমজুররা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গরম সহ্য করতে না পেরে ছিন্নমূল মানুষ গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন। জেলার কিশোরগঞ্জ উপজেলায় খোলা আকাশের নিচে অসহ্য রোদের তাপে ঠিকমতো কাজ করতে পারছেন না আগাম আলু চাষাবাদে নিয়োজিত কৃষি শ্রমিকেরা। সৈয়দপুর শহরে গরমে অতিষ্ঠ হয়ে ফুটপাত থেকে আখের রস, লেবুর শরবত ইত্যাদি খেয়ে তৃষ্ণা মিটাতে দেখা যায় অনেককে।
ডিমলা শহরের রিকশাচালক আবুল হোসেন জানান, আশ্বিন মাসে এমন কড়া রোদে রিকশা চালানো কষ্ট হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে মানুষজন কম চলাচল করছে। অনেকে প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বের হচ্ছেন না। গত দুই দিন থেকে সন্ধ্যার দিকে রিকশা নিয়ে বের হন তিনি।
জলঢাকা পৌরসভার কলেজ পাড়ার গৃহবধূ জান্নাতুল ফেরদৌস জানান, গরমের মাঝে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছি। বিশেষ করে ছেলেমেয়েদের এ সময় ফ্যানের বাতাস না পেয়ে ত্রাহি অবস্থার সৃষ্টি হয়। তিনি জানান, প্রতিটি বাসায় বাসায় এখন জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। গরমে সেসব রোগীদের নিয়ে নাজুক পরিস্থিতিতে দিনাতিপাত করতে হচ্ছে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, গত তিন দিন থেকে এ অঞ্চলের তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আগামী ২-৩ দিন এ অবস্থা বিরাজ করবে বলে জানান তিনি। এরপরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমল রায় জানান, আবহাওয়া পরিবর্তনের এ সময়ের গরমে রোগবালাই থেকে বাঁচতে রাস্তার পাশে খোলা খাবার এবং অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকতে হবে। শেষ রাতের ঠান্ডায় ফ্যান কিংবা এসি না চালানোয় ভালো। প্রচুর পানি ও খাবার স্যালাইন খাওয়ার পরামর্শ দেন তিনি।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বন্দী গণনার সময় তাঁর অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা করেছে।
১১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ঢাকার খিলগাঁওয়ের তিন যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার ভোররাতে ফরিদপুর ইউনিয়ন থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ বলছে, তাঁদের কাছ থেকে ভুয়া সিআইডির অফিস আদেশ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
১৭ মিনিট আগে
১১ দলীয় ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমাবেশ আগামীকাল শনিবার বেলা ২টায় নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আয়োজকেরা উন্নয়ন বঞ্চনার প্রসঙ্গ তুলে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন ও ভোলা-বরিশাল সেতুর বিষয় উত্থাপন করবেন বলে জানিয়েছেন।
২২ মিনিট আগে
চট্টগ্রাম কাস্টমসের সার্ভার হ্যাক করে কয়েক কোটি টাকার বিদেশি মদ ও সিগারেট খালাসচেষ্টার আলোচিত মামলায় অভিযুক্ত এক হ্যাকারকে নেপাল পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শেখ সেজান। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাইবার অপরাধ ও প্রতা
৩১ মিনিট আগে