
নীলফামারীর কিশোরগঞ্জে আরও চার ভিসা প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সাইবার নিরাপত্তা আইনের মামলায় তাদের আদালতে পাঠানো হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী তিন ভিসা প্রতারককে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা গেছে, পুলিশ শুক্রবার রাত আড়াইটার দিকে বিশেষ অভিযান পরিচালনায় টহলের সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উপজেলার বাড়িমধুপুর ফুলবাড়ী চৌরাস্তাসংলগ্ন জনৈক মনিয়ার মিয়ার নির্মাণাধীন বিল্ডিংয়ে কয়েকজন প্রতারক আছে। তারা পরস্পর যোগসাজশে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, ইন্টারনেট ব্যবহার করে কানাডিয়ান নকল ভিসার আবেদন, নকল পাসপোর্ট, চাকরির নকল নিয়োগ-যোগদানপত্র ও বিদেশগমনের সংশ্লিষ্ট কাগজপত্র দেওয়ার নামে প্রতারণামূলকভাবে বিজ্ঞাপন প্রচার করে প্রবাসী ও বাংলাদেশিসহ অন্যদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহণ করছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই বিল্ডিং থেকে হাতেনাতে চার ভিসা প্রতারককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সৈয়দপুর উপজেলার কামারপুর ইউপির তেলের পাম্পসংলগ্ন গ্রামের মৃত ফিরোজুল ইসলামের ছেলে রাফি হোসেন রিপন (১৯), উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের সিট রাজিব মাঠের বাজার গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মুন্না ইসলাম মিতু (১৯), বাহাগিলী ইউপির উত্তর দুরাকুটি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জাহাঙ্গীর আলম (২৭) ও নিতাই ইউনিয়নের মধুপুর কুঠিয়ালপাড়ার মহুবারের ছলে আইনুল (২৪)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন প্রতারক পালিয়ে যায়।
এর আগে গত মঙ্গলবার রাতে পুঁটিমারী ইউপির ভেড়ভেড়ী ডাউয়ারতল এলাকা থেকে সিরাজুল হক সুজার ছেলে মমতাজ আলী মেডেল (২২), তোফাজ্জল হোসেনের ছেলে তুহিন ইসলাম (২১) ও গাজির স্ত্রী সুমাইয়া আক্তারকে (২২) যৌথ বাহিনী গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় প্রতারণার নগদ টাকাসহ ভুয়া ভিসা, পাসপোর্ট ও বিদেশগমনে নকল কাগজপত্র পায় পুলিশ।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় ধারালো অস্ত্রের আঘাতে কামরুন আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে তাঁর স্বামী ও ১৬ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে...
৩২ মিনিট আগে
মানিকগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে ফাঁসানোর জন্য বাড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখা দুটি পাইপগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. দিনা (দিদার) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামি স্বাধীন (৪০) পলাতক...
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ ও হামজনিত কারণে মোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ হাম ও রুবেলা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
নড়াইল সদর উপজেলার বাঁশভিটা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় আল আমিন (২৩) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় প্রাইভেট কারের দুই যাত্রী আহত হয়েছেন। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
২ ঘণ্টা আগে