
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনসংক্রান্ত কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁদের কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিকেরা হলেন নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) ও একই উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের একটি লাইনের মেরামতকাজ চলছিল। এ সময় বিদ্যুৎ-সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন না করেই দুই শ্রমিক খুঁটিতে উঠে কাজ শুরু করেন। কাজ চলাকালে হঠাৎ তাঁরা বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিদ্যুৎ-সংযোগ বন্ধ রেখে ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে কাজ পরিচালনা করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। ঘটনাটি ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম রুম্মন ইসলাম বলেন, ওই এলাকায় বিদ্যুতের নতুন ৩৩ কেভি লাইন নির্মাণের জন্য পোল (খুঁটি) স্থাপনের কাজ চলছিল। নিহত শ্রমিকেরা লাইন শাটডাউন না নিয়ে খুঁটি স্থাপনের সময় এ দুর্ঘটনার শিকার হন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
২ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৩ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৪ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৪ ঘণ্টা আগে