নেত্রকোনার পূর্বধলায় ‘ধর্ষণ’ থেকে বাঁচতে পারভেজ মিয়া (২৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন কলেজছাত্রী। গতকাল সোমবার সন্ধ্যায় পূর্বধলা সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত পারভেজ উপজেলার তারাকান্দা এলাকার বাসিন্দা।
এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন ওই কলেজছাত্রীকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই তরুণীর ভিডিও বক্তব্য মোবাইল ফোনে ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যে তা ভাইরাল হয়ে পড়ে।
ভিডিও বক্তব্যে ওই তরুণী বলেন, জাহিদ মিয়া (২৫) নামের এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল বিকেলে তাঁর সঙ্গে দেখা করতে রাজধলা বিলপাড়ে যান। এ সময় জাহিদ ফোনে পারভেজকে সেখানে ডেকে নেন। তাঁরা দুজন মিলে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটি বলেন, ‘কোনো উপায় না দেখে নিজেকে বাঁচাতে আমার ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে আঘাত করেছি। এ ছাড়া আমার কোনো পথ ছিল না।’
এ বিষয়ে আহত পারভেজ মিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আর ঘটনার পর থেকে জাহিদ মিয়া পলাতক রয়েছেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সোহেল রানা বলেন, পারভেজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, লোকজনের কাছে খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে ওই তরুণীকে পায়নি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
ভোলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। পুলিশ সন্ধ্যায় ধর্ষক গোপাল দেবনাথকে (৬৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর জেলা শহরের সোনাপুর এলাকায় বাংলাদেশ রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গায় সুবর্ণা আক্তার নামের এক নারী শিল্পীর মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ওই নারীর মরদেহ শহরতলির দৌলতদিয়াড়ের বাড়িতে এসে পৌঁছালে সেখানে দাফনকাজে বাধা দেন এলাকার লোকজন।
২ ঘণ্টা আগে